হোম > সারা দেশ > বরিশাল

নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

উদ্বোধন শেষে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, এসআরবি-৮-এর অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম এবং উপপুলিশ কমিশনার মো. আব্দুল হান্নান ও সুশান্ত সরকার উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, ‘বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ চারটি থানার মাধ্যমে নগরবাসীকে সেবা দিচ্ছে। ভবিষ্যতে থানার সংখ্যা আরও বাড়ানো হবে। পুলিশ যাতে যথাযথভাবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে পারে, সে জন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।’

বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই বরিশাল মেট্রোপলিটন পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’

প্রসঙ্গত, ২০০৬ সালের ২৬ অক্টোবর বরিশাল মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু হয়। বর্তমানে এ ইউনিটে ১ হাজার ৮০০ পুলিশ সদস্য কর্মরত রয়েছেন।

বরিশালে আ.লীগ নেতার বাড়ি থেকে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক

বাবা হত্যার বিচার চায় সন্তানেরা

বানারীপাড়ায় স্বজনপ্রীতি ও দলীয় বিবেচনায় সারের ডিলার নিয়োগ

মুলাদীতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ যুবক

বরিশালে স্তন ক্যানসার সচেতনতায় পথসভা

যুবদল কর্মী হত্যা: উজিরপুরে দুই আসামির বাড়িতে দুর্বৃত্তের আগুন

উজিরপুরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, মাইক্রোবাসসহ আটক ৯

জমি নিয়ে বিরোধ, চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৮ জনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নিখোঁজ যুবকের লাশ ৫ দিন পর বরিশালে উদ্ধার

ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু