হোম > সারা দেশ > বান্দরবান

মিয়ানমার সীমান্তে ব্যাপক গোলাগুলি, কেঁপে উঠল নাইক্ষ‍্যংছড়ির সীমান্ত সড়ক  

মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের আওতাধীন ৪৪, ৪৬ ও ৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। যাতে কেঁপে উঠেছে সীমান্ত সড়কসহ আশপাশ এলাকা। আজ বুধবার সকাল ৮টা ৫০ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত থেমে থেমে প্রায় ৯টি বড় শব্দ ও ব্যাপক গুলির শব্দ মিয়ানমারের ভেতর থেকে জামছড়ি গ্রামে ভেসে আসে। সন্ধ্যার পর ৪৮ নম্বর পিলারের বিপরীতে আটটি মর্টার শেলের শব্দ আসে চেলিরটাল নামক এলাকায়। বিষয়টি নিশ্চিত করেন সীমান্তে বসবাসকারী মোহাম্মদ জহির, জাকারিয়া ও ছৈয়দ হোসেন।

তাঁরা জানান, বিস্ফোরণের বিকট আওয়াজ সীমান্ত পেরিয়ে প্রায় আধা কিলোমিটার নাইক্ষ‍্যংছড়ির অভ‍্যন্তরে আসে। এর আগে প্রায় ৪৪ ঘণ্টা পর্যন্ত সীমান্তে সব পয়েন্ট দিয়ে কোনো বিস্ফোরণের আওয়াজ আসেনি।

কিন্তু আজ সকাল ও বিকেলে আসা বিস্ফোরণের বড় শব্দগুলো মিয়ামারের ভেতরে সাহেববাজার, বলিবাজার ও অংথাব্রে নামক জায়গা থেকে আসতে পারে বলে ধারণা করেছেন সীমান্তের কাছাকাছি বসবাসকারী মো. আবুল ও রহমান।

ধারণা করা হচ্ছে, ওপরে উল্লিখিত মিয়ানমারের ভেতরে ওই জায়গাগুলোতে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরকান আর্মির মাঝে সংঘর্ষের কারণে তাদের মধ্যে ব্যবহৃত ভারী গোলার বিকট শব্দের আওয়াজ আগের মতোই বাংলাদেশের অভ্যন্তরে এসেছে।

চতুর্থ ধাপে ১৪ মার্চ মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টায় ব্যর্থ দুই শতাধিক জান্তা বাহিনীর সদস্যদের সঙ্গে রাখাইনের মারমা ও সাহেববাজার নামক স্থানে বিদ্রোহীরা মুখোমুখি হলে এ সংঘর্ষ বাধে বলে দাবি করেন রোহিঙ্গাভিত্তিক একাধিক সূত্র।

এ বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষ বলেন, ‘বিষয়টি মিয়ানমারের। বাংলাদেশের নয়।’

দায়িত্বশীল সূত্রটি বলেন, সীমান্তে বিজিবি কঠোর নজরদারিতে রয়েছে। বিজিবি যে কোনো অনুপ্রবেশকারীকে ঠেকাতে সদা প্রস্তুত রয়েছে।

থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনার প্রস্তুতি, পাহাড়ে উৎসবের আমেজ

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ককটেল নিক্ষেপ, নিরাপত্তা জোরদার

নিজ রিসোর্টে তরুণীকে ধর্ষণের অভিযোগ, কারাগারে এনসিপি নেতা

রিসোর্টে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে, গ্রেপ্তারের পর সাময়িক অব্যাহতি

রিসোর্টে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

থানচি-তিন্দু সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে মিলল ১ লাখ বার্মিজ ইয়াবা

বান্দরবানে নিখোঁজ ৩ স্কুলছাত্রী খুলশী থেকে উদ্ধার

কাল থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু

যেখানে স্বাস্থ্যসেবা ‘এখনো দুর্গম পথের ওপারে’