হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে দিনমজুর হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি

দণ্ডপ্রাপ্ত হাসিব সরদার। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দিনমজুর মফিজ সরদার হত্যা মামলায় হাসিব সরদার নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত হাসিব সরদার (২৭) আদালতে উপস্থিত ছিলেন। তিনি মোরেলগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামের লোকমান সরদারের ছেলে।

মফিজ সরদার পেশায় কৃষিকাজের পাশাপাশি দিনমজুরের কাজ করতেন। ২০২০ সালের ১২ আগস্ট, মফিজ সরদার কুমারখালী বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। আসামিরা তাকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে। পরে তিনি মারা যান। নিহত মফিজ সরদার স্থানীয় বাবুল হাওলদার হত্যা মামলার সাক্ষী ছিলেন। সেই মামলার জেরে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে।

হত্যাকাণ্ডের দুদিন পর, ১৪ আগস্ট মফিজ সরদারের স্ত্রী রোজিনা বেগম ১৭ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে মোরেলগঞ্জ থানার এসআই আব্দুল কাদের ২০২০ সালের ৩১ অক্টোবর হাসিব সরদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহাবুব মোর্শেদ লালন মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

শ্রদ্ধা-ভালোবাসায় কবি রুদ্রকে স্মরণ

ধর্ষণচেষ্টার অপমানে তরুণীর মৃত্যুর অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

বাগেরহাটে সমাবেশে যাওয়ার পথে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৬

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

বাগেরহাটে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

দেড় বছর পর আবার বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যার আইসিউ চালু

বাগেরহাটের ফকিরহাট: তীব্র রেণু-সংকটে চিংড়িচাষিরা

বাগেরহাটে মানববন্ধন ঘিরে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর, আহত ১৫

দুর্বৃত্তের হামলায় নিহত কৃষক দল নেতার দাফন সম্পন্ন, জামায়াতের ৩ কার্যালয়ে হামলার অভিযোগ