হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবন রক্ষায় নজরদারি বাড়ানোর দাবি

 মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

সুন্দরবন রক্ষায় বনসংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা নজরদারি বাড়ানোর দাবি জানানো হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাগেরহাটের মোংলার কাপালিরমেঠ গ্রামে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটারকিপার এ মানববন্ধনের আয়োজন করে।

বক্তারা বলেন, রামসার কনভেনশন অনুযায়ী ১৯৯২ সালে সুন্দরবনকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে ঘোষণা করা হয়। আজ মানুষের অত্যাচারে সুন্দরবন জলাভূমি আক্রান্ত। কয়লাদূষণ এবং শিল্পদূষণ বন্ধ করে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন জলাভূমি রক্ষা করতে হবে। সুন্দরবনের প্রাণ পশুর নদ বিষাক্ত পারদে বিপর্যস্ত। বন্য প্রাণী অপরাধ দমনের পাশাপাশি সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে। সুন্দরবন রক্ষায় বনসংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। বিষ প্রয়োগে মাছ নিধন বন্ধ করা না গেলে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করা যাবে না।

মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন ‘সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার নূর আলম শেখ।

সমাবেশে বক্তারা বলেন, সুন্দরবনের প্রাণ পশুর নদে উন্মুক্তভাবে বিষাক্ত কয়লা পরিবহন এবং খালাস-বোঝাই হচ্ছে। সুন্দরবনবিনাশী রামপাল বিদ্যুৎকেন্দ্রের দূষণে প্রাণপ্রকৃতি বিপর্যস্ত। শিল্পদূষণ, কয়লাদূষণ, প্লাস্টিক-পলিথিনদূষণও বিষের দূষণ বন্ধ এবং বন্য প্রাণী অপরাধ দমন করতে না পারলে সুন্দরবন জলাভূমিকে রক্ষা করা যাবে না।

বক্তারা আরও বলেন, সুন্দরবনের নদী খাল মাছশূন্য হয়ে পড়েছে। রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা না গেলে সুন্দরবনে মাছসহ জলজ প্রাণী অস্তিত্বহীন হয়ে পড়বে। সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। মাফিয়া এবং মুনাফালোভী ব্যবসা-বাণিজ্যর তাণ্ডবে সুন্দরবনের প্রাণপ্রকৃতি আতঙ্কগ্রস্ত। সুন্দরবন জলাভূমি রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

দ্বিপক্ষীয় সমঝোতায় ভারতের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ১২৮ মৎস্যজীবী

‘ঘুষ চাওয়ার’ অভিযোগ সেই ছাত্রলীগ নেতার

নৌ পুলিশের স্পিডবোটে আগুন, কনস্টেবল দগ্ধ

স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো: সাদ্দাম

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

কালো চিল ছোঁ মেরে ভোট ছিনিয়ে নিতে চাইলে ডানাসহ ছিঁড়ে ফেলবেন: জামায়াত আমির

বাগেরহাটে ৩ মাস ৮ দিন পর মুক্তি পেলেন কারাবন্দী ২৩ ভারতীয় জেলে

বাগেরহাটে ৩ মাস ৮ দিন পর মুক্তি পেলেন ২৩ ভারতীয় জেলে

এই জামিন দিয়ে কী হবে—সাদ্দামের মায়ের আক্ষেপ

স্ত্রী-সন্তানের দাফনের পর জামিন পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম