হোম > আড্ডা

নারী

সম্পাদকীয়

এখন তো সরকার শুধু চেঞ্জ হয়, একটা সরকার যায় আর একটা সরকার আসে। কিন্তু আমরা যদি ওইভাবে চিন্তা করি, মানুষের মধ্যে কীভাবে পরিবর্তন হচ্ছে, তাদের জীবনের মধ্যে কীভাবে পার্থক্য আসছে, সেটা বুঝতে হবে। তারপর নারী-পুরুষের প্রশ্নগুলো থেকে যাচ্ছে। কারণ, নারী-পুরুষদের নিয়ে অনেক কথা হয়। এখন নারীরা নাকি স্বাধীনতার মধ্যে আছে, কিন্তু আসলে আমরা কি স্বাধীনতা দেখছি, বাইরে যাওয়ার সময় আমরা তাদের একা যেতে দিতে পারছি কি?

আর সমাজ তো অগ্রসর নিশ্চয়ই হবে; কিন্তু কোন দিকে হচ্ছে এটা বুঝতে হবে। কারণ, অনেক ওপর থেকে চাপ আসে।...অনেক দূরে কোথায় যাবে, চাপে রাখা হচ্ছে তো। নারীরা তো রেডি আছে যেতে; কিন্তু তাদের ওপরে অনেক চাপ পড়ে যে তোমরা এটা করবে না, এটা নারীদের কাজ না, সব সময় পুরুষেরা সামনে থাকছে। দুইজন বা তার বেশি নারীরা থাকলেও কথা বলে না, কথা বলে পুরুষেরা।...তো এত বেশি চাপ আসছে নারীদের ওপরে যে, তারা মুখ খুলতে পারছে না। এটা নারীদের আন্দোলনের মাধ্যমে অর্জন করতে হবে। আমি এমন কাজ খুব কম করেছি; কিন্তু অনেক কিছু দেখেছি বিশেষ করে বাইরের আন্দোলনের মাধ্যমে নারীরা কেমন করে বেরিয়ে আসছে বিভিন্ন সংগঠনের মাধ্যমে।

আমার মনে পড়ছে স্বাধীনতার পরে মহিলা সমিতির একটা অফিস ছিল না। বেইলি রোডে মেয়েদের ট্রেনিংয়ের কোর্স হতো। তারা টাইপিং শিখত আর বিভিন্ন ধরনের কাজ শিখত। ওখান থেকে বেরিয়ে কিন্তু তারা ভালো অফিসের চাকরিবাকরি পেয়েছে। তারপর কথা বলতে পেরেছে। কিন্তু কথা বলার সময় একটু ভয়ে ভয়ে থাকে যে, পুরুষেরা চাপিয়ে দেবে, তারপরও আমাদের চ্যালেঞ্জ নিতে হবে, গ্রহণ করতে হবে।

তথ্যসূত্র: আনিসুল হক কর্তৃক হামিদা হোসেনের সাক্ষাৎকার গ্রহণ, প্রথম আলোয় ২০২৬ সালের ৪ মে প্রকাশিত।

গাজীর নাচ

উপন্যাস ও সাংবাদিকতা

তেল-গ্যাস অনুসন্ধান কেন জরুরি

উপেক্ষিত পাটশিল্প ও শ্রমিক

তাম্বুন গুহাচিত্র

মুক্তিযুদ্ধের স্মৃতি

আদর্শের দ্বন্দ্ব

ইলোরার সৌন্দর্য

যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী আগ্রাসন

আলতামিরার গুহাচিত্র