হোম > নারী > আইনি পরামর্শ

ক্লায়েন্টের সঙ্গে কাজের শুরুতে চুক্তিপত্র করে নিন

ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন

প্রশ্ন: আমি একজন গ্রাফিকস ডিজাইনার। অনলাইনে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায়, কিছু অসভ্য মানুষ প্রচুর পরিমাণে কাজ করিয়ে নিয়ে আইডি ব্লক করে দেয় অথবা কথা ঘোরানোসহ বিভিন্ন ধরনের ঝামেলা করে থাকে। এগুলো কোনো নতুন ঘটনা নয়। অনেকের সঙ্গেই এ ধরনের প্রতারণা হয়ে থাকে। আমি যে ক্লায়েন্টের কাজ করেছিলাম, তিনি দুবাইপ্রবাসী সিলেটের বাসিন্দা। এই মুহূর্তে আমি তাঁর কাছ থেকে কীভাবে টাকা আদায় করতে পারি অথবা কী ব্যবস্থা নিতে পারি তাঁর বিরুদ্ধে?
নাবিলা তাবাস্সুম, ঢাকা

উত্তর: আপনার জন্য ঠিক হবে কাজের শুরুতে প্রত্যেক ক্লায়েন্টের সঙ্গে একটি চুক্তিপত্র করে নেওয়া। সেখানে কাজ করার আগে ও পরে কীভাবে পারিশ্রমিক দেওয়া হবে তার বিস্তারিত উল্লেখ থাকবে। ‘দুবাইপ্রবাসী সিলেটের বাসিন্দা’ ক্লায়েন্টের কাছে যে টাকা পান, সেটা দাবি করে আপনি প্রথমে একটি লিগ্যাল নোটিশ পাঠাতে পারেন। সেটি তাঁর দুবাই অফিস বরাবর এবং এর কপি তাঁর সিলেটের বাসায়ও পাঠাতে হবে। যদি এতে কাজ না হয়, তাহলে আপনাকে নিম্ন আদালতে মানি স্যুট করতে হবে। এ ছাড়া আপনি স্থানীয় থানায় তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলাও করতে পারেন। 

পরামর্শ দিয়েছেন,ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

প্রতিটি ঘটনার প্রমাণ রাখুন, কোনো প্রমাণ মুছবেন না

লোন বাতিল বা স্থগিত করার নির্দিষ্ট কারণ লিখিতভাবে জানতে চাওয়া যায়

ব্যবসায় লোকসান হওয়া মানে আইনগতভাবে প্রতারণা নয়

সম্পত্তি নিয়ে জটিলতার শঙ্কা থাকলে পারিবারিক বা দেওয়ানি আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন

পণ্য সুরক্ষিত রাখতে আইপি লইয়ারের পরামর্শ নিন

মোবাইল ফোনে হয়রানির সব প্রমাণ সংরক্ষণ করুন

নিজের শিল্পকর্মের কপিরাইট স্বত্ব বুঝে নিন

ব্যক্তিত্বের সমস্যার প্রভাব সুদূরপ্রসারী হয়ে থাকে

পরিবারের সদস্য শারীরিক কিংবা মানসিক নির্যাতন করলে ভুক্তভোগী আদালতে অভিযোগ করতে পারেন

কাবিননামায় ক্ষমতা দেওয়া থাকলে মুসলিম স্ত্রী নিজে থেকে তালাক দিতে পারেন