হোম > নারী

জিপির এক দিনের সিইও মালেকা

জীবনধারা ডেস্ক

এক দিনের জন্য মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করবেন ঢাকার মালেকা । আজ বুধবার গ্রামীণফোন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এ দায়িত্ব তুলে দেবেন মালেকার হাতে। গত ১১ অক্টোবর ছিল আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। সে উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের 'গার্লস টেক ওভার' ক্যাম্পেইনের অংশ হিসেবে মালেকা এ দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশে মেয়েদের অধিকার ও সুযোগের ক্ষেত্র বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল।

আন্তর্জাতিক কন্যা শিশু দিবসকে কেন্দ্র করে আয়োজিত এ ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মেয়েরা ধারাবাহিকভাবে বিভিন্ন দূতাবাস, করপোরেট অফিস এবং সরকারি বিভিন্ন কার্যালয়ের দায়িত্বপূর্ণ পদে এক দিনের জন্য দায়িত্ব 
পালন করছেন।

আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের এ বছরের প্রতিপাদ্য- ইনভেস্ট ইন গার্লস রাইটস: আওয়ার লিডারশিপ, আওয়ার ওয়েলবিয়িং। জাতীয় প্রতিপাদ্য, ‘বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার’। এর মূল উদ্দেশ্য মেয়ে ও যুব নারীদের  অধিকার আদায়ে, সমতা অর্জনে এবং দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহায়তার প্রতি গুরুত্ব দেওয়া।

কেউ তাঁকে চাঁদ এনে দেয়নি, নিজেই চাঁদ ধরতে গিয়েছিলেন

চন্দ্রিমার ব্যবসায় ভরা মৌসুম

মারিয়ার হাত ধরে লন্ডনের আঙিনায় সিয়েরা লিওনের স্বাদের জাদু

মার্চজুড়ে নির্যাতনের শিকার ১৯০ জন নারী ও কন্যাশিশু

নাগরিকত্ব ফিরিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম নারী রাষ্ট্রদূত হন রুথ ওয়েন

চলচ্চিত্রে নারীদের উপস্থাপনায় পরিবর্তন এসেছে

ফাতিমার মাইক্রোফোন ছিল ‘অন্যের’ ভয়ের কারণ

মেহেনাজের গ্লোরিয়াস লাইব্রেরি

চ্যালেঞ্জ পেরিয়ে ছুটে চলেছেন জেবা

পরিবারের সদস্য শারীরিক কিংবা মানসিক নির্যাতন করলে ভুক্তভোগী আদালতে অভিযোগ করতে পারেন