হোম > নারী

নারী দিবসে বিমানের ফ্লাইট পরিচালনা করবেন শুধু নারীরা

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) উপলক্ষে নারীদের সমতা, ক্ষমতায়ন এবং সম্মানের প্রতি একাত্মতা প্রদর্শন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃক বিশেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, এই ফ্লাইটের ককপিট ও কেবিন ক্রু—সবাই হবেন নারী। উক্ত ফ্লাইট ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভা পরিচালনা করবেন। বিশেষ ফ্লাইট বেলা ১১টা ২০ মিনিটে অপারেট হবে। বিমানের ঢাকা-ব্যাংকক-ঢাকা বিজি ৩৮৮ ফ্লাইটে দুজন নারী ককপিট ক্রু ছাড়াও থাকবেন ৫ জন নারী কেবিন ক্রু।

জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে নারীদের সমতা, ক্ষমতায়ন এবং নারীদের প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি একাত্মতা প্রদর্শনপূর্বক শনিবার (৮ মার্চ) এই বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ

আরামদায়ক জুতা বানিয়ে সেরাদের কাতারে দুই বোন

সম্পত্তি নিয়ে জটিলতার শঙ্কা থাকলে পারিবারিক বা দেওয়ানি আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন

ক্যানভাসে অনন্য আর্টেমিসিয়া জেন্টিলেস্কি

১৪ বছর বয়সে মহাকাশযানের ‘পরিচ্ছন্নতাকর্মী’, এখন মঙ্গলগ্রহ অভিযানের নেতৃত্বে

প্রেস বক্সের ‘নিষিদ্ধ’ দেয়াল ভাঙা ক্রীড়া সাংবাদিক লেসলি ভিসার

অগ্রগতি থাকলেও আছে কাঠামোগত বাধা, পিছিয়ে আছে এশিয়া

পণ্য সুরক্ষিত রাখতে আইপি লইয়ারের পরামর্শ নিন

বিশ্বকাপে যাঁর রেকর্ড ভাঙলেন মেসি

পরমাণুবিজ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র মারিয়া