হোম > প্রযুক্তি

খবরের বিনিময়ে এএফপিকে টাকা দেবে গুগল 

ফরাসি বার্তা সংস্থা এএফপির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে গুগল। এই চুক্তি অনুযায়ী খবরের বিনিময়ে এএফপিকে টাকা দেবে গুগল। গতকাল বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গুগল। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, বছরের পর বছর ধরে সংবাদ সংস্থাগুলো বিনা মূল্যে গুগল ও ফেসবুকে সংবাদ প্রকাশ করে আসছে। ফলে এই প্রতিষ্ঠানগুলো বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে। সম্প্রতি ফ্রান্স ও অস্ট্রেলিয়ায় নতুন আইনের কারণে বিশ্বজুড়ে সংবাদ সংস্থাগুলোর বিলিয়ন ডলারের একাধিক লাইসেন্স চুক্তি হয়েছে। তাই এর প্রকাশকেরা বেশ সুবিধাজনক অবস্থানে আছে। ফ্রান্সের কপিরাইট আইনের কারণে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সংবাদ প্রকাশকদের সঙ্গে আলোচনা করে অর্থ দিতে বাধ্য হচ্ছে।  

গুগল সাম্প্রতিক চুক্তির শর্তগুলো প্রকাশ না করলেও, এই চুক্তি যে পাঁচ বছর ধরে চলবে তা নিশ্চিত করেছে। তা ছাড়া সংবাদের ‘ফ্যাক্ট চেকিং’ প্রকল্পে একে অন্যকে সহযোগিতা করবে বলে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে এএফপি ও গুগল। 

এই চুক্তির মাধ্যমে তথ্যের মূল্যের স্বীকৃতি দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে বলেছেন এএফপির প্রধান নির্বাহী ফ্যাব্রিস ফ্রাইস। চলতি বছরের শুরুতে ১২১ জন সংবাদ প্রকাশকদের একটি গোষ্ঠীকে ৭৬ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছিল গুগল। ওই তালিকায় এএফপি ছিল না। তবে গুগলের ওপর আস্থা না পাওয়ারা কারণ দেখিয়ে তা স্থগিত রাখা হয়। সেই চুক্তির ফলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে অর্থ দাবি করার ক্ষেত্রে সংবাদ প্রকাশকেরা নতুন এক ভিত্তি খুঁজে পেয়েছে বলে মনে করা হচ্ছে। 

এদিকে গত বছর গুগলের এক ফিচারে কনটেন্ট প্রকাশ করতে এক হাজার প্রকাশককে অর্থের বিনিময়ে লাইসেন্স নিতে হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স গত জানুয়ারিতে গুগলের সঙ্গে একটি সংবাদ বিষয়ক চুক্তি স্বাক্ষর করলেও, এর এক মাস পর ওয়াল স্ট্রিট জার্নালের মালিক নিউজ করপোরেশন একই ধরনের চুক্তি স্থগিত করেছে।

ফেসবুক, গুগল, টিকটকের ডিজিটাল বিজ্ঞাপন প্রচারে নিতে হবে নিবন্ধন, দিতে হবে কর

অবৈধ ভিওআইপি: অপারেটরদের জরিমানা ‘যথেষ্ট নয়’, ফৌজদারি তদন্তের দাবি

অবৈধ ভিওআইপিতে ৮৬৮২ সিম, চার মোবাইল অপারেটরকে জরিমানা ৮ কোটি ৬৮ লাখ

আবারও অবৈধ ভিওআইপিতে অভিযুক্ত গ্রামীণফোন, ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানোর অ্যাপ ‘বিটচ্যাট’ সরানোর নির্দেশ ভারতের

সোশ্যাল মিডিয়ায় ১৬ বছরের কম বয়সীদের পোস্ট ও মন্তব্য নিষিদ্ধ করছে ভিয়েতনাম

অনুমতি ছাড়া বই ব্যবহার: হ্যারি পটারের প্রকাশককে দেড় কোটি ডলার দিচ্ছে অ্যানথ্রোপিক

কোনো হ্যাকার নয়, সাইবার হামলা চালাল বিদ্রোহী এআই মডেল—উলফের সতর্কতা

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

ইউরোপের প্রথম দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স