হোম > প্রযুক্তি

জনবলসংকটে এআইয়ের ব্যবহার বাড়ছে জাপানে

জাপানে তুলনামূলকভাবে জনসংখ্যা কমেছে। ফলে স্বাভাবিকভাবেই সেখানে প্রয়োজনীয় শ্রমিকের ঘাটতিও রয়েছে। অনেকেই আশা করছেন এই ঘাটতি পূরণে ভূমিকা রাখতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ইতিমধ্যেই অনেক কাজেই এআইয়ের ব্যবহার করা হচ্ছে দেশটিতে।

বিবিসি জানায়, জাপানে সাধারণত আংশিক নষ্ট, ক্ষতিগ্রস্ত, নিখুঁত নয় এমন পণ্য বিক্রি করাটা কঠিন। ফলে প্রতিটি পণ্যেই কঠোরভাবে মান যাচাই করাটা বাধ্যতামূলক। কিন্তু এ কাজে প্রয়োজনীয় জনবল না থাকায় অনেক প্রতিষ্ঠানই কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত প্রযুক্তির সহায়তা নিতে বাধ্য হচ্ছে।

উদাহরণস্বরূপ বলা যায়, করোনা মহামারির সময়ে দেশটির ওসাকা ওহশো নামের একটি ব্র্যান্ডের পণ্য গিওজার (একধরনের মমো) মান যাচাইয়ে জনবলের ঘাটতি দেয়। পণ্যের বাজার ধরে রাখতে এমন পরিস্থিতিতে এআইয়ের সহায়তা নেওয়ার কথা ভাবে প্রতিষ্ঠানটি। ২০২৩ সালের শুরুতে একটি উচ্চ প্রযুক্তিসম্পন্ন কারখানা খোলে তারা। এতে এআই-নিয়ন্ত্রিত ক্যামেরার মাধ্যমে ত্রুটিপূর্ণ গিওজা শনাক্ত করা হয়।

এ বিষয়ে ব্যান্ডটির প্রতিষ্ঠান ইট অ্যান্ড হোল্ডিংসের মুখপাত্র কেইকো হান্ডা বলেন, ‘এআইয়ের মাধ্যমে আমরা উৎপাদন ক্ষেত্রে জনশক্তি প্রায় ৩০ শতাংশ কমিয়েছি। আর অন্যগুলোর তুলনায় উচ্চ প্রযুক্তির ওই কারখানাটিতে উৎপাদন প্রায় দ্বিগুণ গতি পেয়েছে।’

সম্প্রতি টোকিওর একটি রেস্তোরাঁয় আই-রোবো নামের একটি এআই-চালিত বাবুর্চি রোবট চালু করেছে প্রতিষ্ঠানটি। যেহেতু শেফদের প্রশিক্ষণ দিতে সময় লাগে তাই কোম্পানি বলেছে, এআই প্রযুক্তি শ্রমের ঘাটতি সমস্যায় সাহায্য করবে।

বিশ্বব্যাপী এআইয়ের ব্যবহার বাড়ায় আশঙ্কা করা হচ্ছে, অনেক ক্ষেত্রে চাকরি হারাবে মানুষ। তবে এআইয়ের উপকারী দিকের কথাও বলছেন কেউ কেউ। 

ভাইরাস: সুপার মারণাস্ত্র হয়ে আবারও ফিরছে কি

বিজ্ঞান ও প্রযুক্তিতে ফেব্রুয়ারি

টিকটক: তথ্য নিচ্ছে অ্যাকাউন্ট ছাড়াই, বন্ধ করতে যা করবেন

হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করল রাশিয়া

ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে উন্নত এনক্রিপশন প্রযুক্তি আনছে গুগল

বিজ্ঞাপন দেখানো শুরু করল চ্যাটজিপিটি, না দেখলে সেবা কম

শ্রেণিকক্ষে এআই: ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে বিশ্বজুড়ে উদ্যোগ

বহুল ব্যবহৃত ভিপিএন অ্যাপে নিরাপত্তা ঝুঁকি

এআই প্রশিক্ষণ: বিশ্বের অর্ধেক শ্রমশক্তি ভারতের ছোট শহর ও গ্রামে

আইপ্যাডের সাধারণ সমস্যা ও সমাধান