হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপডেটের রিপ্লাই দিতে এল অ্যাভাটার 

অ্যাভাটারের মাধ্যমে স্ট্যাটাস আপডেটের রিপ্লাইয়ের সুবিধা আনল হোয়াটসঅ্যাপ। পরিবার, বন্ধু বা অন্য কারও সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে চমৎকার অভিব্যক্তি প্রকাশে নতুন ফিচার সাহায্য করবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাডেজটস নাও এর এক প্রতিবেদন এসব তথ্য জানা যায়। 

হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডব্লুএবেটাইনফো প্রতিবেদনে বলেছে, ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আইওএস ও অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনে ফিচারটি ব্যবহার করা যাবে। অ্যানিমেটেড ভার্সনের অ্যাভাটার ব্যবহার করে কিছু ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেটের রিপ্লাই দিতে পারছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ ইমোজির তুলনায় অ্যাভাটারের মাধ্যমে আরও ভালোভাবে অভিব্যক্তি তুলে ধরা যায়। ইমোজির একটি সীমিত সেটের মধ্যে সীমাবদ্ধ থাকার পরিবর্তে  অ্যাভাটারের মাধ্যমে ব্যবহারকারীরা  বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করতে পারবে। 

তবে আগামী ২৪ অক্টোবর  থেকে অ্যান্ড্রয়েড ও আইফোনের কিছু পুরোনো মডেলের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ আর চলবে না। এর মধ্যে গুগল, সনি, এলজিসহ অন্যান্য ব্র্যান্ডের ফোন আছে। হোয়াটসঅ্যাপ চালাতে ২৪ অক্টোবর আসার আগেই ফোনগুলো অ্যান্ড্রয়েড ৫ বা এর চেয়ে পরের ভার্সনের অপারেটিং সিস্টেমে আপডেট দিতে হবে অথবা নতুন ফোন চালাতে হবে। 

হোয়াটসঅ্যাপ বলেছে, নতুন প্রযুক্তির সঙ্গে খাপ–খাওয়াতে পুরোনো মডেলে প্ল্যাটফর্মটির সমর্থন বন্ধ করে দেওয়া হয়। যেসব ফোনে হোয়াটসঅ্যাপের সেবা পাওয়া যাবে না, সেগুলোতে আগে থেকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন— 

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ‘কারফিউ’, কতটা কাজে দেবে

এক দিনেই ৬৮ বিলিয়ন ডলার উধাও, ইতিহাসের সবচেয়ে বড় পতনের মুখে আইবিএম

অর্ধশতাব্দীর অমীমাংসিত গণিত-ধাঁধা সমাধান করল চ্যাটজিপিটি

কিশোর-কিশোরীদের ‘ইটিং ডিজঅর্ডার’ কনটেন্ট দেখার পরামর্শ দিচ্ছে ইউটিউব, দাবি গবেষকদের

প্রযুক্তি খাতের শীর্ষ ১০ সিইও

চীনে বিশ্বের সবচেয়ে বড় ফিউশন রি-অ্যাক্টরের সুপারকন্ডাক্টিং চুম্বক উন্মোচন

কৃত্রিম বুদ্ধিমত্তার নিখুঁত ফাঁদ চেনার উপায়

সৈকতে স্পেস বল

মোবাইল ফোন শিল্পকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে সরকার: টেলিযোগাযোগমন্ত্রী

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আপগ্রেডের উদ্যোগ: সংসদে আইসিটিমন্ত্রী