হোম > প্রযুক্তি

সকাল-সন্ধ্যার পছন্দের গান বাছাই করে শোনাবে স্পটিফাই

ঘুম থেকে উঠে কেউ ধীর লয়ের কেউবা দ্রুত ছন্দের নাচের গান শুনতে চায়। ব্যক্তিবিশেষে গানের পছন্দ ভিন্ন হতে পারে। এ জন্য গান শোনার প্ল্যাটফর্ম স্পটিফাই নিয়ে এল ‘ডেলিস্ট’ নামে নতুন ফিচার। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবলের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।

সাধারণ বা ‘এআই ডিজে’র মত প্লেলিস্ট নয় ডেলিস্ট। ব্যবহারকারীর সারাদিনের গান শোনার অভ্যাসের ওপর ভিত্তি করে এই প্লে–লিস্ট তৈরি করা হয়। ধরুন আপনি যখন সকালবেলায় তাড়াহুড়ার মধ্যে থাকবেন তখন যে ধরনের গান শুনবেন সেই গান বিকেলে হাঁটার সময় বা সন্ধ্যার সময় শুনতে ভালো লাগবে না।

স্পটিফাই ব্যবহারকারীর রুচি ও পছন্দ অনুযায়ী প্লে–লিস্ট তৈরি করে। সেভাবেই ব্যবহারকারী দিনের যে সময়ে যে ধরনের গান শুনতে পছন্দ করে সেসব গানের তালিকা তৈরি করে ডেলিস্ট-এর মাধ্যমে স্ট্রিম করা হবে।

স্পটিফাইয়ের মুখপাত্র বলেন, সময়, দিন ও সপ্তাহ অনুযায়ী ব্যবহারকারীর জন্য মানানসই গান স্ট্রিম করবে ডেলিস্ট। তবে এই তালিকা নিয়মিত হালনাগাদ হবে।

ফিচারটি ব্যবহার করার জন্য সার্চ অপশনে ‘ডেলিস্ট’ টাইপ করতে হবে। ব্যবহারকারী কখন যে ধরনের গান শুনতে পছন্দ করেন, তা এই ফিচারের মাধ্যমে প্রকাশ পাবে। এটি ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী নতুন গানের পরামর্শ দেবে।

সোশ্যাল মিডিয়ায় ১৬ বছরের কম বয়সীদের পোস্ট ও মন্তব্য নিষিদ্ধ করছে ভিয়েতনাম

অনুমতি ছাড়া বই ব্যবহার: হ্যারি পটারের প্রকাশককে দেড় কোটি ডলার দিচ্ছে অ্যানথ্রোপিক

কোনো হ্যাকার নয়, সাইবার হামলা চালাল বিদ্রোহী এআই মডেল—উলফের সতর্কতা

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

ইউরোপের প্রথম দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স

ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন

১২ বছরের কিশোরী তৈরি করল এআই রিসেপশনিস্ট

ইন্টারনেটের ধীরগতি, দায়ী ঘরের যে ৫ জিনিস

মহাকাশযানের দীর্ঘতম ঘুম ভাঙল মহাকাশের দূর সীমানায়

বৈদ্যুতিক সংকেতে ঘুরবে স্টিয়ারিং