হোম > প্রযুক্তি

নিজের স্মার্টফোনকে টিভির রিমোট হিসেবে ব্যবহার করবেন যেভাবে 

টিভির রিমোট নিয়ে প্রায়ই ভোগান্তি পোহাতে হয় ব্যবহারকারীদের। কারণ টিভি চালু করার সময় অনেকই রিমোট খুঁজে পান না বা ব্যাটারির চার্জ ফুরিয়ে যাওয়ার ফলে বিড়ম্বনায় পড়েন। এসব ক্ষেত্রে নিজের স্মার্টফোনকে টিভির রিমোট হিসেবে ব্যবহার করতে পারেন।

স্মার্টফোনকে টিভির রিমোট হিসেবে ব্যবহার করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে আইআর ব্লাস্টার থাকতে হবে। আর আপনার টিভিটিও স্মার্টটিভি হতে হবে। খুব সহজেই কয়েক মিনিটের মধ্যেই ফিচারটি সেট করে ব্যবহার করতে পারবেন।

স্মার্টফোনকে টিভির রিমোট হিসেবে ব্যবহার করবেন যেভাবে
১. প্রথমেই স্মার্টফোনের গুগল টিভি অ্যাপটিতে প্রবেশ করুন। অ্যাপটি না থাকলে সেটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
২. আপনার ফোন ও টিভি একই ওয়াই–ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে নাকি তা নিশ্চিত করতে হবে।
৩. গুগল টিভি অ্যাপে নিচের দিকে ডানের ‘রিমোট’ অপশনে ট্যাপ করুন।
৪. ‘স্ক্যানিং ফর ডিভাইসেস’ অপশনে ট্যাপ করুন। তাহলে আপনার ঘরের ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় থাকা সবগুলো ডিভাইসের তালিকা দেখা যাবে।
৫. তালিকা থেকে নিজের টিভির নামের ওপর ট্যাপ করে নির্বাচন করুন।
৬. এরপর ফোন ও টিভি লিংক করার জন্য কতগুলো নির্দেশনা স্ক্রিনে দেখা যাবে। সেগুলো অনুসরণ করুন।
৭. টিভি ও ফোন লিংক হয়ে গেলে স্মার্টফোনটি দিয়েই টিভি নিয়ন্ত্রণ করা যাবে।

নিজের ফোনে আইআর ব্লাস্টার রয়েছে নাকি তা নিয়ে অনিশ্চয়তায় থাকলে ফোনটির মডেলের নাম লিখে যেকোনো ব্রাউজারে সার্চ করুন। এরপর যেকোন  প্রযুক্তি ওয়েবসাইট থেকে ফোনের স্পেসিফিকেশনে চোখ বুলিয়ে নেন। স্পেসিফিকেশন দেখলে বুঝতে পারবেন যে, আপনার ফোনে আইআরব্লাস্টার ফিচার আছে নাকি নেই।

তথ্যসূত্র: গ্যাজেটস নাও

ডেটা সেন্টার ছাড়াই প্রতিলিপি বানাবে এআই, হয়ে উঠবে ভয়ংকর ‘ওয়ার্ম’

উন্নয়নশীল দেশগুলোর রূপান্তর ঘটাতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক

এআই দিয়ে লেখা পোস্টে বিরক্ত লিংকডইন, গুরুত্ব দেবে মানুষের নিজস্ব চিন্তায়

অ্যাপলের ফোল্ডেবল ফোনে চীনের অবদান রয়েছে: টিম কুক

টেসলার ‘উড়ন্ত গাড়ি’

অনলাইনে আকর্ষণীয় পণ্যের বিজ্ঞাপন দিয়ে বিশ্বজুড়ে গুপ্তচরবৃত্তি চালিয়েছে ইসরায়েলি কোম্পানি

কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে জার্মানিতে রোবট জব্দ, আটক ২

ওপেনএআই কার্যালয়ে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপন, বহিষ্কৃত কর্মী গ্রেপ্তার

চীনে এআই চিপে এনভিডিয়ার আধিপত্যে ধাক্কা, বাজিমাত করছে হুয়াওয়ে

কাজের ধরন বদলে দিয়েছে আলোচিত ১০ এআই টুলস