হোম > খেলা > টেনিস

আইটিএফ জুনিয়র টেনিসে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চ্যাম্পিয়ন হয়েছে জারিফ। ছবি: সংগৃহীত

রাজশাহী ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ (অনূর্ধ্ব-১৮) প্রতিযোগিতায় বালক এককে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের জারিফ আবরার । দেশেকিংবা বিদেশের মাটিতে তো বটেই, রাজশাহীর গত ২৯টি আসরেও এর আগে বাংলাদেশের কেউ আইটিএফ চ্যাম্পিয়ন হতে পারেনি।

শুক্রবার সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সের ২ নম্বর কোর্টে বালক এককের ফাইনালে থাইল্যান্ডের টপসিড খেলোয়াড় নাপাত পাটানালের থাপানের মুখোমুখি হয় জারিফ। ৭-৬ (৩),৬-৪ গেমে জয় পায় সে।

বালিকাদের ফাইনালও ছিল সমান উত্তেজনাপূর্ণ। সাড়ে তিন ঘণ্টাব্যাপী ম্যাচে চীনের জিজি ইয়ান ৭-৫ গেমে প্রথম সেট জিতলেও, দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় মালদ্বীপের টপসিড-টু আরা আসাল আজিম। সে ৬-৩ গেমে দ্বিতীয় সেট জিতে ম্যাচটিকে তৃতীয় সেটে নেয়। তবে শেষ সেটে আর কোনো প্রতিরোধ গড়তে দেয়নি জিজি ইয়ান। ৬-৩ গেমে শেষ সেট জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সে।

বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, চায়না, ভারত, জাপান, মালদ্বীপ, কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও আমেরিকা মোট ১০টি দেশ থেকে ৩৮ জন বালক ও ২০ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করেছে টুর্নামেন্টে।

বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’

আর্থিক সহায়তা নিয়ে আইসিসির কড়া সমালোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

২৫তম শিরোপা কি অধরাই থাকবে জোকোভিচের

জোকোভিচকে হারিয়ে আলকারাসের ইতিহাস

জোকোভিচ নাকি আলকারাস, ফাইনালে স্বপ্নপূরণ হবে কার

সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি রিবাকিনা

৩ বছর পর ফের ফাইনালে সাবালেঙ্কা-রিবাকিনা

টিটি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হৃদয় ও খই খই

ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে তোপের মুখে ট্রাম্প