হোম > খেলা > অন্য খেলা

পদকজয়ীদের জন্য নেই পুরস্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল শুরু হতে যাওয়া ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলন। ছবি: সুইমিং ফেডারেশন

জাতীয় সাঁতারে সোনা জিতলে দুই হাজার, রুপায় এক হাজার আর ব্রোঞ্জে পাঁচ শ টাকা পুরস্কার পেতেন সাঁতারুরা। এবার সেই সামান্য অর্থ পুরস্কারও থাকছে না। অথচ রেকর্ড গড়লে পাঁচ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন। পদকজয়ীদের পুরস্কার বাদ দেওয়ার কারণ জানতে চাইলেও সরাসরি উত্তর দেননি ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।

আগামীকাল মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হচ্ছে ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। চার দিনের এই আসরে অংশ নেবে ৭৪টি দলের প্রায় ৫৭২ জন সাঁতারু।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে সজল বলেন, ‘রেকর্ডধারীদের অনুপ্রাণিত করতেই ৫ হাজার টাকা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।’ তবে গত বছরও রেকর্ড গড়লে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হতো। অর্থাৎ, এবার রেকর্ডধারীদের জন্যও নতুন কোনো আর্থিক প্রণোদনা যুক্ত হয়নি।

প্রতিযোগিতায় সাঁতারের ৪২টি ইভেন্টসহ ডাইভিং ও ওয়াটার পোলো মিলিয়ে মোট ৪৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ডাইভিংয়ে পুরুষ ও নারীদের তিনটি করে ইভেন্ট থাকছে। এ ছাড়া বুদ্ধিপ্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী সাঁতারুদের জন্য থাকবে প্রদর্শনী ইভেন্ট।

আগামীকাল বিকেল তিনটায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ৩১ অক্টোবর হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি

উশুর ১৭ লাখ টাকা নিয়ে সভাপতি-সম্পাদকের দ্বন্দ্ব

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

শ্রীলঙ্কার কাছে হেরে পদক লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

শিরিনের রেকর্ড গড়া ডাবল, সেরা অ্যাথলেট ইমরানুর-প্রিয়া

ইমরানুর-শিরিনের মুকুট ধরে রাখার দিনে টাইমিং নিয়ে বিতর্ক

ভারতের সঙ্গে লড়াই করেও পারল না বাংলাদেশ

ভারতকে জবাব দিতে চায় বাংলাদেশ