হোম > খেলা > অন্য খেলা

আবারও স্পনসর ছাড়াই জাতীয় অ্যাথলেটিকস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় অ্যাথলেটিকস শুরু হচ্ছে কাল। ফাইল ছবি

করপোরেট স্পনসর নেই, নেই কোনো বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণামূলক ব্যানার কিংবা বিলবোর্ড। দেশের সবচেয়ে বড় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের আসর ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা মাঠে গড়াচ্ছে সম্পূর্ণ স্পনসরহীন অবস্থায়। কাল থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ৪৫ সংস্থার ৪১০ অ্যাথলেট অংশ নিলেও স্পনসর না থাকা নিয়ে খোদ ফেডারেশনের ভেতরেই তৈরি হয়েছে নানা প্রশ্ন ও বিতর্ক।

২০২৪ সালে অ্যাডহক কমিটি গঠন করার পর সব টুর্নামেন্টই আয়োজিত হয়েছে স্পনসর ছাড়া। আজ শনিবার (১৬ মে) জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে অবধারিতভাবেই সামনে আসে স্পনসর সংকটের নেতিবাচক দিকটি। একের পর এক জাতীয় আসর করপোরেট সহযোগিতা ছাড়া কেন আয়োজন করতে হচ্ছে—সাংবাদিকদের এমন তীক্ষ্ণ প্রশ্নের মুখোমুখি হয়ে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম স্বীকার করেন, তাঁরা কোনো স্পনসর আনতে পারেননি।

তবে স্পনসর না থাকায় নিজস্ব তহবিল ও আন্তর্জাতিক অনুদান দিয়ে ফেডারেশন টুর্নামেন্ট আয়োজন করছে। স্পনসরহীনতায় টুর্নামেন্ট আয়োজন করাকে বিস্ময়করভাবে নিজেদের সাফল্য হিসেবে দাবি করেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম।

শাহ আলম বলেন, ‘আইএএফ (বিশ্ব অ্যাথলেটিকস) থেকে আমরা ৯৬ লাখ টাকা পেয়েছি এ পর্যন্ত। এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ) থেকেও তো পেয়েছি এ রকম। আগের কিছু ফান্ড ছিল...আমাদের একটু কৃতিত্ব দেবেন যে আমরা স্পনসর ছাড়াও ফান্ড ধরে রেখে কাজ চালিয়ে যাচ্ছি।’

স্পনসর ছাড়া টুর্নামেন্ট নামানোর কারণে বাজারে চলমান বিভিন্ন গুঞ্জন ও সাবেক কমিটির তহবিল ভাঙার রটনা প্রসঙ্গে সাধারণ সম্পাদক নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, ‘আগের ফান্ড ছিল ২ কোটি টাকা। তো আমরা দেড় কোটি টাকা তো ফিক্সড ডিপোজিট করলাম, বাকি এতগুলো খেলা আমরা কীভাবে চালালাম? প্রতিটা টুর্নামেন্টের পেছনে ২০ থেকে ২৪ লাখ টাকার মতো লাগে।’

জাতীয় অ্যাথলেটিকসে এবার খেলবেন লন্ডনপ্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। গতবার খেলতে পারেননি তিনি। প্রতিটি ইভেন্টে রেকর্ডধারী অ্যাথলেটকে ২০ হাজার টাকা করে দেবে ফেডারেশন। এ ছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা দেওয়া হবে।

জয়ের ধারায় ফিরবে তো পাঞ্জাব

কলকাতার ভাগ্যে কী রয়েছে

বাংলাদেশ-পাকিস্তান টেস্টসহ আর কী দেখবেন

রাশিয়ার শাস্তি এখনো বহাল রেখেছে অলিম্পিক, বেলারুশের সুখবর

মাঠ-স্টেডিয়ামে মেলা বসতে দেবে না সরকার

এই বিশ্বকাপে বাংলাদেশ এবারই প্রথম

বায়ার্ন নাকি পিএসজি, কে কাটবে ফাইনালের টিকিট

আর্সেনাল-আতলেতিকো সেমিফাইনাল কোথায় দেখবেন

বাঁচা-মরার লড়াইয়ে নামছে মুম্বাই-লক্ষ্ণৌ

কোটি টাকার অনুদান পেয়েছে হকি ফেডারেশন