হোম > খেলা > অন্য খেলা

বাংলাদেশকে অপেক্ষায় রেখে এশিয়ান গেমসে উজবেকিস্তান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশকে রুখে দিয়েছে উজবেকিস্তান। ছবি: বাংলাদেশ হকি ফেডারেশন

থাইল্যান্ডের টার্ফে আজ যা ঘটল, তাকে ‘অঘটন’ বললে হয়তো কম বলা হবে। যে উজবেকিস্তানকে আন্তর্জাতিক হকিতে স্রেফ গোলবন্যার সামনে দাঁড় করিয়ে রাখা ছিল বাংলাদেশের অভ্যাস, আজ সেই দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র করলেন আমিরুল-আশরাফুলরা। এই ড্র‍য়ে সেরা চারে থাকে এশিয়ান গেমসে সরাসরি খেলার সুযোগ হারাল বাংলাদেশ।

বাছাই টুর্নামেন্টে বরাবরই দাপট দেখানো বাংলাদেশ এবার গিয়েছিল শিরোপার লক্ষ্য নিয়ে। কিন্তু মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। গত ম্যাচে ২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারের ক্ষতে আজ নতুন করে প্রলেপ দিল উজবেকিস্তান।

থাইল্যান্ডের এয়ারফোর্স হকি মাঠে পুরো ম্যাচেই ছন্নছাড়া ছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে দল। সমতা ফেরাতে হন্যে হয়ে লড়লেও উজবেকিস্তানের রক্ষণভাগ ভাঙতে ঘাম ঝরাতে হয়েছে। চতুর্থ কোয়ার্টারের ২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল গোল করে সমতা আনলেও জয়ের জন্য প্রয়োজনীয় লিড আর নিতে পারেনি বাংলাদেশ। উল্টো একাধিক পেনাল্টি কর্নার পেয়ে ম্যাচে আধিপত্য বজায় রেখেছিল উজবেকরাই।

৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’গ্রুপের তিনে থেকে গ্রুপ পর্ব শসষ করল বাংলাদেশ। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে উজবেকিস্তান।

বাংলাদেশের সম্ভাবনা অবশ্য শেষ হয়ে যায়নি। স্থাননির্ধারণী ম্যাচগুলোতে ছয়ে থেকে শেষ করতে পারলেই টিকিট পাবে এশিয়ান গেমসের।

বাংলাদেশ-নেপাল সেমিফাইনাল দেখবেন কোথায়

একই দিনে ছেলেদের জয়, মেয়েদের হার

আজই তাহলে পাঞ্জাবের বিদায়

কোহলিদের জয়রথ কি থামাতে পারবে হায়দরাবাদ

তুরস্কে চ্যাম্পিয়ন হয়ে গ্র্যান্ডমাস্টার নর্ম পেলেন ফাহাদ

একলাফে ভাঙলেন ২২ বছরের রেকর্ড

আবারও দ্রুততম মানব ইমরানুর, হারানো মুকুট ফিরে পেলেন শিরিন

আবারও স্পনসর ছাড়াই জাতীয় অ্যাথলেটিকস

জয়ের ধারায় ফিরবে তো পাঞ্জাব

কলকাতার ভাগ্যে কী রয়েছে