হোম > খেলা > ফুটবল

ব্রাজিলের কোচ হতে চান লো

কাতার বিশ্বকাপে ব্যর্থতায় তিতের পদত্যাগের পর কোচশূন্য ব্রাজিল। র‍্যামন মেনেজেস বর্তমানে থাকলেও তিনি আছেন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে। ব্রাজিলের স্থায়ী কোচ হতে চান হোয়াকিম লো। 

লোর ব্রাজিলের কোচ হওয়ার আগ্রহের কথা জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম বিল্ড। জনপ্রিয় এই সংবাদমাধ্যম জানিয়েছে, তিতের স্থায়ী উত্তরসূরি হতে চান জার্মানির সাবেক এই কোচ। 

দেড় বছরেরও বেশি সময় কোচের দায়িত্বে নেই লো। ২০২১ ইউরোর পর জার্মানির কোচের দায়িত্ব ছেড়েছেন তিনি। কোচিংয়ে ফেরার আগ্রহের কথা জানিয়ে জার্মান প্রকাশনা সংস্থা কিকারকে জার্মানদের সাবেক কোচ বলেন, ‘আবারও ফুটবলে দায়িত্ব নিতে চাই। এই খেলার মতো মজা কোথাও নেই। ফুটবল দেখে আমি বেশ অনুপ্রাণিত হই।’ 

২০০৬ থেকে ২০২১ পর্যন্ত ১৫ বছর জার্মানদের কোচ ছিলেন লো। আট বছরে তাঁর অধীনে জার্মানরা ১৯৮ ম্যাচ খেলে জিতেছিল ১২৫ ম্যাচ, ৩৯ ম্যাচ ড্র এবং ৩৪ ম্যাচ হেরেছিল। তাঁর অধীনে ২০১৪ বিশ্বকাপ ও ২০১৭ ফিফা কনফেডারেশন কাপ জিতেছিল জার্মানি।

নেইমারের জন্য মন পুড়ছে মাশরাফির

ক্লাবহীন এক গোলরক্ষকের কাছেই হার মানল ব্রাজিল

নরওয়ের গোলরক্ষককে নেইমারের জবাব, ‘আমার সঙ্গে এসব চলবে না’

নাটকীয়তার পর মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে হালান্ড বললেন, সৃষ্টিকর্তার উপহার

‘আমি কখনো দায়িত্ব থেকে পালিয়ে যাইনি’

পেনাল্টি মিস করে ক্ষমা চাইলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার

ব্রাজিলের প্রথম পেনাল্টি কেন ভিনি নেননি, জবাব দিলেন কোচ

ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েও আফসোস হচ্ছে হালান্ডের

অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার, ‘এখানেই শুরু, এখানেই শেষ’