হোম > খেলা > ফুটবল

বার্সায় ফিরতে লাপোর্তার অপেক্ষায় আছেন মেসি 

লিওনেল মেসির বার্সেলোনায় ফেরায় নিয়ে গুঞ্জন জোরালো হচ্ছে প্রতিদিনই। বার্সেলোনা থেকেও শোনা যায় নানারকম কথা। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার সবুজ সংকেতের অপেক্ষা করছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার।

২০২১ সালে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমান মেসি। এ বছরের জুনে পিএসজির সঙ্গে মেসির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন করে চুক্তি না বাড়ানোর সম্ভাবনাই বেশি। কেননা গত মাসে ফরাসি ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপ পিএসজির সঙ্গে মেসির সম্পর্ক বিচ্ছেদের কথা জানিয়েছে। এমন অবস্থায় অনেক জায়গায় মেসির যাওয়ার কথা শোনা যাচ্ছে। বিশেষ করে, বার্সার কথা শোনা যাচ্ছে বেশি। স্পেনের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম মুন্ডো ডেপোর্টিভো জানিয়েছে, বার্সা সভাপতি লাপোর্তার থেকে প্রস্তাব পেতে অপেক্ষা করছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

মেসিকে পরোক্ষভাবে বার্সেলোনায় ফেরানোর চেষ্টা গত মাসে করেছিলেন লাপোর্তা। মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে যোগাযোগ করেছিলেন বার্সার বর্তমান সভাপতি। ধোঁয়াশা রেখে এ ব্যাপারে লাপোর্তা তখন বলেন, ‘আমি হোর্হে মেসির সঙ্গে কথা বলেছি। আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলেছি এবং মেসিকে সম্মান জানাতে একটি বিশেষ ম্যাচ আয়োজন করতে চাই। সে এখন পিএসজিতে আছে। তাই আমি বলতে চাই না যে সে ফিরবে কি ফিরবে না।’

মেসিকে থামানোর মতো কেউ কি আছে: হামজা

রাগ করলা, নেইমারকে নিয়ে ফিফা

নয়্যারকে নিয়েই জার্মানির বিশ্বকাপ দল

বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পরও নেইমারকে নিয়ে দুশ্চিন্তা

বিশ্বকাপে কখন দেখা যেতে পারে মেসি-রোনালদো-নেইমার লড়াই

অভিষেকের আগেই বিশ্বকাপ দলে এই তরুণ

নীরব এমিরেটস থেকে চ্যাম্পিয়নের গর্জন, আর্সেনালের পুনর্জন্মের নায়ক আর্তেতা

ভাঙা আঙুল নিয়েই ইউরোপ জয়, ভিলার নায়ক এমিলিয়ানো মার্তিনেজ

ইবোলা আতঙ্কের মাঝেই বিশ্বকাপ যাত্রা, স্বস্তির খবর পেল ডিআর কঙ্গো

নতুন বাস্তবতায় বেলজিয়াম