হোম > খেলা > ফুটবল

নিজেদের চেনা কোচের ওপরই ভরসা রাখল আইভোরি কোস্ট

ক্রীড়া ডেস্ক    

রেনার্ডের অধীনে আফকন জিতেছিল আফ্রিকার দলটি। ছবি: সংগৃহীত

আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) পুনরুদ্ধারের লক্ষ্যে চেনা মুখের ওপরই আস্থা রাখল আইভরি কোস্ট। ২০১৫ সালে দলটিকে আফ্রিকার সেরার মুকুট এনে দেওয়া ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে আবারও প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন।

এমের্স ফায়ের স্থলাভিষিক্ত হলেন রেনার্ড। ২০২৬ বিশ্বকাপের নকআউট খেলেছে আইভোরি কোস্ট। শেষ ৩২-এ নরওয়ের কাছে হেরে বিদায় নেয় আফ্রিকার দলটি। এরপর আর ফায়ের সঙ্গে চুক্তি নবায়ন করেনি দেশটির ফুটবল ফেডারেশন।

সবশেষ তিউনিসিয়ার কোচ ছিলেন রেনার্ড। বিশ্বকাপের শুরুতেই সুইডেনের কাছে ৫-১ গোলে হারের পর জরুরি ভিত্তিতে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাতে অবশ্য ভাগ্য বদলায়নি। রেনার্ডের অধীনে বিশ্বকাপে জাপান ও নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শেষ করে তিউনিসিয়া। তিন ম্যাচে মোট ১২ গোল হজম করে বিশ্বকাপ শেষ করে দলটি। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে হওয়া বিশ্বকাপে অংশ নেওয়া ১০টি আফ্রিকান দলের মধ্যে তিউনিসিয়াই ছিল একমাত্র দল, যারা শেষ ৩২-এ উঠতে পারেনি।

আফ্রিকান ফুটবলে রেনার্ডের সাফল্যের ইতিহাস বেশ সমৃদ্ধ। ২০১২ সালে জাম্বিয়াকে এবং ২০১৫ সালে আইভরি কোস্টকে আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জিতিয়েছেন তিনি। এ ছাড়া অ্যাঙ্গোলা, মরক্কো ও সৌদি আরবের জাতীয় দলেরও দায়িত্ব পালন করেছেন। সৌদি আরবকে ২০২৬ বিশ্বকাপে তোলার পর মূলপর্ব শুরুর আগেই দায়িত্ব ছেড়ে দেন। দুই বছর আগে প্যারিস অলিম্পিকে ফ্রান্স নারী দলের প্রধান কোচও ছিলেন রেনার্ড।

দ্বিতীয় মেয়াদে আইভরি কোস্টের দায়িত্ব নিয়ে রেনার্দের সামনে বড় লক্ষ্য আগামী বছরের আফ্রিকা কাপ অব নেশনস। কেনিয়া, তানজানিয়া ও উগান্ডাযর যৌথ আয়োজনে এই মহাদেশীয় টুর্নামেন্ট হবে।

আগামী মাসেই শুরু হচ্ছে আইভরি কোস্টের আফকন বাছাইপর্বের অভিযান। নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে প্রতিবেশী ঘানার বিপক্ষে খেলতে নামবে তারা। গ্রুপ ‘সি’-তে আইভকোরি কোস্টের দ্বিতীয় প্রতিপক্ষ সোমালিয়া।

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য মেসির কোটি টাকার অনুদান

চাপের মুখে জরুরি বৈঠক ডাকলেন ফিফা সভাপতি

ইনফান্তিনোর পরিকল্পনা জানতেন না ওয়েঙ্গারও

রোনালদোর বিয়েতে মেসি কী করবেন

ইনফান্তিনোকে সরাতে উঠে পড়ে লেগেছে বিরোধীরা

বাংলাদেশের যুব দলে আসছেন ইংল্যান্ডপ্রবাসী আব্বাস

ইংল্যান্ডের ‘চুরি করা’ আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপের ব্যানার উদ্ধার

ডুলির কোচিং স্টাফে আরও তিন বিদেশি

রিয়াল মাদ্রিদে কী হয়েছিল, মুখ খুললেন আলোনসো

অনিশ্চয়তার মাঝেই রিয়ালের অনুশীলনে ভিনিসিয়ুস