হোম > খেলা > ফুটবল

এনজোর নৈপুণ্যে জয়ে ফিরল চেলসি

ক্রীড়া ডেস্ক    

এনজোর গোল উদ্‌যাপন। ছবি: এএফপি

আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।

এনজো ফার্নান্দেসের অ্যাসিস্টে ১৫ মিনিটে চেলসিকে এগিয়ে দেন নিকোলাস জ্যাকসন। এ মৌসুমে লিগে ১০ গোলে (৭ গোল, ৩ অ্যাসিস্ট) অবদান রাখলেন সেনেগালিজ ফরোয়ার্ড। ৭৫ মিনিটে ব্লুজদের ব্যবধান বাড়ান এনজো। আর্জেন্টাইন মিডফিল্ডারের এ মৌসুমে এটিই প্রথম গোল।

তবে লেস্টার ম্যাচ জমিয়ে তুলে অন্তিম সময়ে। যোগ করা পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ দেয় তারা। তবে বাকি সময় সমতায় ফেরার চেষ্টা করলেও এনজো মারেসকার দলের রক্ষণদেয়াল ভাঙতে পারেননি।

লিগে দুই ড্রয়ের পর জয়ে ফেরা চেলসির এ মৌসুমে পয়েন্ট দাঁড়াল ১২ ম্যাচে ২২। পয়েন্ট তালিকার তিনে আছে ব্লুজরা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে লেস্টার। চেলসি লিগে আগের দুই ম্যাচে সমান ১-১ গোলে ড্র করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের বিপক্ষে।

বিশ্ব মিডিয়াতেও তোলপাড় ব্রাজিলের ব্যর্থতা

‘ট্রাম্পের হস্তক্ষেপের পর নিষেধাজ্ঞা তুলে নিয়ে ফিফা সীমা ছাড়িয়ে গেছে’

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি ছাড়লেন ঘানার কোচও

সিয়াটলে হাসবে কে, যুক্তরাষ্ট্র না বেলজিয়াম

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

ব্রাজিলের বিদায়ে বিশ্বকাপে নজিরবিহীন ঘটনা

‘সৃষ্টিকর্তার যা ইচ্ছা তা-ই হবে’

‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে’

নেইমারের জন্য মন পুড়ছে মাশরাফির

ক্লাবহীন এক গোলরক্ষকের কাছেই হার মানল ব্রাজিল