হোম > খেলা > ফুটবল

গ্রেপ্তার আলভেজের চুক্তি বাতিল করল পুমা

দানি আলভেজের সময়টা বেশ খারাপই যাচ্ছে। নারী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর তার সঙ্গে চুক্তি বাতিল করল পুমা।

কাতালোনিয়ায় গতকাল স্থানীয় সময় সকালে নারী নির্যাতন মামলায় অভিযুক্ত আলভেজকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সন্ধ্যায় পুমা ক্লাবের চেয়ারম্যান লিওপোলদো সিলভা এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের চুক্তি বাতিলের কথা নিশ্চিত করেছেন। ছয় মাস আগেই মেক্সিকান ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় আলভেজের। চলতি বছরের জুলাইয়ে বর্তমান চুক্তি শেষ হওয়ার কথা ছিল।

গত বছরের শেষের দিকে বার্সেলোনায় ছুটি কাটাতে এসেছিলেন আলভেজ। বার্সেলোনার সাটন নাইট ক্লাবে এক নারীকে বাজেভাবে স্পর্শ করা হয় ও ঘটনাটা সেই নারী তাঁর বন্ধুদের জানিয়েছিলেন। পুলিশকে তৎক্ষণাৎ জানানো হয়েছিল। নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার তখন বলেছিলেন, ‘আমি জানি না সেই নারী কে। তার নামও আমি জানি না, চিনিও না। জীবনেও দেখিনি তাঁকে।’

ব্রাজিলের জার্সিতে ১২৬ ম্যাচ খেলেছেন আলভেজ। ৮ গোলের সঙ্গে ২১ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে ৮৫৮ ম্যাচে করেছেন ৬০ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৭৮ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে। কাতালানদের জার্সিতে খেলেছেন ৪০৮ ম্যাচ। ২২ গোলের পাশাপাশি ১০৫ গোলে অ্যাসিস্ট করেছেন। পুমার হয়ে ১৩ ম্যাচে কোনো গোল না করলেও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন।

ইউরোপের মাটিতে প্রথম ম্যাচে বাংলাদেশের পরিকল্পনা কী

গ্রুপ পর্বের ভুল শুধরে শিরোপায় চোখ বাংলাদেশের

বিশ্বকাপে আরও চার বিকল্প খেলোয়াড় প্রস্তুত রাখছে আর্জেন্টিনা, তাঁরা কারা

এবারও আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কেমন, যা বললেন দি মারিয়া

‘বিশ্বকাপ শুরুর আগেই ফিট ইয়ামালকে পাবে স্পেন’

বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কি মাঠে বসে দেখবেন দি মারিয়া

বিশ্বকাপে স্টেডিয়ামে নিষিদ্ধ পানির বোতল

আর্জেন্টিনাকে বিশেষ সতর্কবার্তা দিল আলজেরিয়া

ফ্রান্সই বিশ্বকাপের সবচেয়ে দামি দল

বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন দিতে সাইকেলেই পাড়ি দিয়েছেন ১৭ হাজার কিলোমিটার