হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন ইতিহাস

ক্রীড়া ডেস্ক    

এখনো অর্ধেক ম্যাচ বাকি। শেষ পর্যন্ত দর্শকসংখ্যা কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকায় চলমান ফুটবল বিশ্বকাপে এখনো অর্ধেক ম্যাচ বাকি আছে। এরই মধ্যে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে এবারের আসর। দর্শক উপস্থিতিতে বিশ্বকাপের সর্বকালের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলমান এই টুর্নামেন্ট।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপে দর্শকসংখ্যা ৩৬ লাখ ৫ হাজার ৩৫৭ জনে পৌঁছেছে। এর মধ্য দিয়ে ভেঙে গেছে ১৯৯৪ সালের বিশ্বকাপের প্রায় ৩৬ লাখ দর্শকের রেকর্ড। নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে জার্মানি ও ইকুয়েডরের ম্যাচ চলাকালে দ্বিতীয়ার্ধে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে নতুন এই রেকর্ড প্রদর্শন করা হয়। সঙ্গে সঙ্গে গ্যালারিজুড়ে উচ্ছ্বাস আর করতালিতে মুখর হয়ে ওঠেন দর্শকেরা।

রেকর্ডটি যে আরও বড় হবে তাতে কোনো সন্দেহ নেই। কারণ, ১০৪ ম্যাচের এই বিশ্বকাপে এখনো ৪৮ ম্যাচ বাকি। ১৯৯৪ সালের বিশ্বকাপে ৫২টি ম্যাচ মাঠে গড়িয়েছিল। সে হিসেবে এবারের সম্প্রসারিত বিশ্বকাপে দর্শক উপস্থিতির সংখ্যা শেষ পর্যন্ত প্রায় দ্বিগুণেও পৌঁছাতে পারে।

এবারের বিশ্বকাপে গড়ে স্টেডিয়ামের ৯৯ শতাংশেরও বেশি আসন পূর্ণ হয়েছে। যদিও টিকিটের উচ্চমূল্য এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনেক সমর্থক ইচ্ছা থাকা সত্ত্বেও মাঠে গিয়ে খেলা দেখতে পারেননি বলে মনে করেন কলেজ অব দ্য হোলি ক্রসের ক্রীড়া অর্থনীতি বিশেষজ্ঞ ভিক্টর ম্যাথেসন।

তাতে বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। দর্শক উপস্থিতির নতুন রেকর্ডই তার বড় প্রমাণ। সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অর্থনীতি বিশেষজ্ঞ ড্যান রাশার বলেন, ‘আমেরিকানরা বড় বড় মুহূর্তের অংশ হতে চায়। তারা এমন আয়োজনের সাক্ষী থাকতে চায়।’

বদলে যাওয়া জাপানই এখন ব্রাজিলের মাথাব্যথার কারণ

মেসির উদাহরণ টেনে ফিফায় ব্রাজিলের অভিযোগ

জার্মানির বিপক্ষে জয় জনগণকে উৎসর্গ করলেন আর্জেন্টাইন কোচ

ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া, অন্তিম মুহূর্তের গোলে হারল যুক্তরাষ্ট্র

নকআউটে ব্রাজিলকে পেয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা দল বললেন জাপানের কোচ

ব্রাজিলকে ‘হুমকি’ দিয়ে রাখলেন জাপানের স্ট্রাইকার

জাপান-সুইডেন ম্যাচ ড্রয়ের পর নকআউটে কাকে পেল ব্রাজিল

জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আইভরি কোস্টের ইতিহাস

আসতেকাতেই তাঁর শুরু আসতেকায় শেষ

এমবাপ্পে-হালান্ড দ্বৈরথ আজ বোস্টনে