হোম > খেলা > ফুটবল

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক    

হতাশ রোনালদো। ছবি: ফাইল ছবি

পুরো ম্যাচে আক্রমণ করে গেল আল নাসর। কাঙ্ক্ষিত ফল তুলে নিল প্রতিপক্ষ আল ওরাবাহ! সৌদি প্রো লিগে নিজেদের শেষ তিন ম্যাচে দ্বিতীয় হার দেখল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। গতকাল রাতে আল জাউফ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল ওরাবাহর কাছে ২-১ গোলে হেরেছে তারা।

প্রথমার্ধে ওম আল সোমাহর গোলে এগিয়ে যায় আল ওরাবাহ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আল নাসরকে সমতায় ফেরান নাওয়াফ বউসাল। জোহান বার্গের গোলে জয় নিশ্চিত করেন ওরাবাহ। এ হারে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আল নাসর। ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। ২ নম্বরে থাকা আল হিলালের ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট।

শিরোপার দৌড় থেকেও অনেকটা পিছিয়ে গেছে আল নাসর। আগের ম্যাচে আল ওয়েহদার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল তারা। তবে তার আগের ম্যাচে আল ইত্তিফাকের কাছে হেরেছিল ৩-২ গোলে। আল ওরাবাহর বিপক্ষে ৭২ শতাংশ বল দখলে ছিল আল নাসরের। গোলের জন্য শট রেখেছিল ২২টি, এর মধ্যে লক্ষ্যে ছিল ৯টি শট। বিপরীতে আল ওরাবাহ ২৮ শতাংশ বল দখল, ৭টি শট নিয়েছিল গোলের জন্য, লক্ষ্যে ছিল ২ টি। দুটি শটই তাদের সফল।

আক্রমণের পসরা সাজিয়েছিল আল নাসর। কিন্তু ম্যাচের ৪০ মিনিটে স্ট্রাইকার ওমর আল সোমাহ এগিয়ে নেন ওরাবাহকে। বিরতিতে থেকে ফিরে সৌদি আরাবিয়ান ডিফেন্ডার নাওয়াফ বউসালের গোলে সমতায় ফেরে নাসর। কিন্তু ৬৫ মিনিটে জোহান বার্গের গোলে ২-১ গোলে জয় নিশ্চিত করে ওরাবাহ। পরে অনেক আক্রমণ শাণিয়েও সফল হয়নি আল নাসর। ২৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বর থেকে টেবিলের ১১ নম্বরে উঠেছে আল ওরাবাহ।

এল ক্লাসিকোর আগমুহূর্তে রিয়ালের বড় ধাক্কা

বাংলাদেশের সাফ মিশন শুরু, হামজা আসবেন কবে

এল ক্লাসিকোর আগে রিয়ালের তিন ফুটবলারকে নিয়ে সতর্ক বার্সা

বিশ্বকাপে বেফাঁস মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন আর্জেন্টিনার ফুটবলার

বার্সার জার্সিতে অভিষেকের অপেক্ষায় ইসরায়েলি বিস্ময় বালক

‘ভিনিসিয়ুস আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

কথা রেখেছেন রাফায়েল টুডু

এল ক্লাসিকোতে কে জিতবে

মেসির জাদুতেও রক্ষা হলো না মায়ামির

বাংলাদেশ দল থেকে পদত্যাগ করেছেন হাসান আল মামুন