হোম > খেলা > ফুটবল

প্রবাসী ফুটবলার ফাহামিদুলের সঙ্গে সেই ঘটনা নিয়ে মুখ খুললেন শ্রাবণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রবাসী ফুটবলার ফাহমিদুলের (বাঁয়ে) সঙ্গে সেই ঘটনা নিয়ে মুখ খুললেন শ্রাবণ। ছবি: বাফুফে

মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়াটা এক রহস্যই বটে। পর্যাপ্ত গেমটাইম না থাকায় কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে ভারতের বিপক্ষে ম্যাচের মূল দলে রাখেননি। তবে গুঞ্জন ওঠে, গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে বাদানুবাদের কারণে দল থেকে বাদ পড়েন ফাহামিদুল।

অভিযোগটি বরাবরই অস্বীকার করে আসছেন শ্রাবণ। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়তই বুলিংয়ের শিকার হতে হচ্ছে তাঁকে। গতকাল আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ফাহামিদুলের সঙ্গে ঘটনাটি নিয়ে ১৯ বছর বয়সী এই গোলরক্ষক বলেন, ভিত্তিহীন বিষয় নিয়ে আলোচনা করা ঠিক না আসলে। একটি ঘটনা যাচাই-বাছাই না করে কোনো কিছু বলা ঠিক নয়। এটার প্রভাব আসলে মাঠেও পড়ে। আপনি তখন পুরোপুরি মনোযোগী থাকতে পারেন না।

পেশাদার ফুটবলার হিসেবে শ্রাবণ বুলিংয়ের বিষয়টি এড়িয়ে চলছেন। কিন্তু এর মুখোমুখি হতে হচ্ছে তাঁর পরিবারকেও। তিনি বলেন, ‘এগুলো আমি মেনে নিতে পারি। কিন্তু পরিবারের লোকজন যখন এগুলো দেখেন, তখন তাঁরা এসব মেনে নিতে পারেন না। এর প্রভাব অবশ্যই পড়ে। এগুলো কাটিয়ে ওঠার উপায় হলো, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকা।’

কোনো ফুটবলার সাইবার বুলিংয়ের শিকার হলে তাঁর পাশে থাকার ঘোষণা দিয়েছে বাফুফে। তবে তা বড় কোনো ইস্যু হিসেবে দেখছেন না শ্রাবণ, ‘আসলে মানুষ এ রকম বলবেই। পেশাদার ফুটবলার হিসেবে আমার এগুলো মেনে নিতে হবে। এটা হতেই পারে, স্বাভাবিক। অনেক বড় বড় খেলোয়াড়কেও মানুষ ট্রল করে। আমি তো ক্ষুদ্র একটা ফুটবলার। এটা নিয়ে আসলে আর কোনো কথা বলা উচিত নয়। একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমি মানুষের কাছে গিয়ে জবাব চাইতে পারি না। তাদের ইচ্ছা হয়েছে করুক, মানুষ অনেক কিছুই করে। মেসি-নেইমারকে নিয়েও ট্রল হয়। তাই এটা বড় কোনো ইস্যু নয়।’

পরশু আবাহনী লিমিটেডকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জেতে বসুন্ধরা কিংস। টাইব্রেকারে একটি সেভ দিয়ে ফাইনালের নায়ক বনে যান শ্রাবণ, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ফাইনালে দলকে শিরোপা জেতানোর পেছনে অবদান রাখতে পেরেছি। সেভ করার পর হঠাৎ মনে পড়ে এমিলিয়ানো মার্তিনেজের উদ্‌যাপনের কথা। আসলে আমার আদর্শ ম্যানুয়েল নয়্যার। কিন্তু একজন আর্জেন্টাইন ভক্ত হিসেবে মার্তিনেজকেও অনুসরণ করি। তাঁর খেলা দেখি। উদ্‌যাপনটা তাঁর মতোই করেছি।’

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ