হোম > খেলা > ফুটবল

১১ গোল হজম করা গোলরক্ষকের কাছে কেন ক্ষমা চাইলেন হালান্ড

ক্রীড়া ডেস্ক    

হালান্ডের বল ফেরানোর চেষ্টায় আভরাম। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সবশেষ ম্যাচে মলদোভাকে ১১–১ গোল বিধ্বস্ত করেছে নরওয়ে। দলের বড় জয়ের রূপকার আর্লিং হালান্ড। একাই করেছেন ৫ গোল। যদিও ক্ষমা চেয়েছেন প্রতিপক্ষের গোলরক্ষক ক্রিস্তিয়ান আভরামের কাছে।

আভরাম বলেন, ‘ম্যাচের পর হালান্ড আমাকে বলেছিল, এটা তার দোষ ছিল না। প্রতিটি গোলের পর তাড়াহুড়ো করার জন্য সে আমার কাছে ক্ষমা চেয়েছিল। সে বলেছিল গোলের পার্থক্যে তাদের এগিয়ে যেতে হতো।’

বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত ছন্দে আছে নরওয়ে। ৫ ম্যাচে শতভাগ জয় নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে আছ তারা। বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া একরকম নিশ্চিত তাদের।

নিজেদের মাঠ উলেভাল স্টাডিওনে ১১ মিনিটে প্রথমবারের মতো জালে বল জড়ান হাল্যান্ড। ৪৩ মিনিটে হ্যাটিট্রক পূর্ণ করেন ম্যানচেস্টার সিটি তারকা। বিরতির

পর আরও দুইবার লক্ষ্যভেদ করেন হাল্যান্ড। তাতেই আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির পর বর্তমান সময়ের দ্বিতীয় ফুটবলার হিসেবে জাতীয় দল ও ক্লাবের হয়ে এক ম্যাচে ৫ গোলের কীর্তি গড়েন হাল্যান্ড। তার রেকর্ড গড়ার দিনে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় হারের লজ্জা পায় পূর্ব ইউরোপের দেশ মলদোভা।

আর্জেন্টিনার ম্যাচে বর্ণবাদের শিকার সেই ইউটিউবার

রক্তচাপ মাপার ছবি পোস্ট করে মার্তিনেস বলছেন, ‘এটাই আর্জেন্টিনা’

‘এটাই সেই মেসি, যাকে আমরা দেখেছি এবং দেখছি’

আত্মবিশ্বাসী সুইজারল্যান্ড কোচ বললেন, আর্জেন্টিনা অজেয় নয়

‘ম্যাচের আগে আর্জেন্টিনা রেফারির ওপর চাপ সৃষ্টি করেছিল’

‘এই কাপটা আর্জেন্টিনার জন্যই নির্ধারিত’

আর্জেন্টিনার কাছে হেরে ফিফার কাছে অভিযোগ করল মিসর

‘এই দল কখনোই আর্জেন্টিনার মানুষদের ছেড়ে যাবে না’

শেষ আটে আর্জেন্টিনার ম্যাচ কবে, দেখে নিন

টাইব্রেকারে কলম্বিয়াকে কাঁদিয়ে শেষ আটে আর্জেন্টিনাকে পেল সুইজারল্যান্ড