হোম > খেলা > ফুটবল

১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার মৃত্যু

ইতালির হয়ে খেলেছেন মাত্র ১৬টি ম্যাচ। গোল করেছেন ৭ টি। তারপরও দেশটির সেরা স্ট্রাইকারদের তালিকা তৈরি করতে গেলে কেউ কেউ হয়তো রাখবেন সালভাতর শিলাচিকেও। ফিফা বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড় হওয়া চাট্টিখানি কথা! ১৯৯০ বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে ব্যক্তিগত সেরার স্বীকৃতির এ দুটি পুরস্কারই জিতে নিয়েছিলেন শিলাচি। 

সেই সালভাতর শিলাচি কোলন ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর ৫৯ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। তাঁর মৃত্যুর খবর গতকাল নিশ্চিত করে পালেরমো হাসপাতাল, যেখানে চিকিৎসা চলছিল তাঁর। 

শিলাচির ৭ গোলের ৬টিই ১৯৯০ বিশ্বকাপের। ছিল একটা অ্যাসিস্টও। তাঁর উদ্ভাসিত পারফরম্যান্সের সুবাদেই সেমিফাইনালে উঠে আসে ইতালি। কিন্তু শেষ চারে আর্জেন্টিনার কাছে হেরে যায় স্বাগতিকেরা। ইতালি খালি হাতে বিদায় নিলেও সেই বিশ্বকাপ দুহাত ভরে দিয়েছে শিলাচিকে। 

প্রয়াত এই স্ট্রাইকারের সম্মানে আগামী সপ্তাহান্তের আগে সিরি ‘আ’র সব ম্যাচ শুরুর আগে শিলাচিকে শ্রদ্ধা জানাতে ‘এক মিনিট নীরবতা’ পালন করা হবে বলে জানিয়েছে ইতালির ফুটবল ফেডারেশন।

‘সৃষ্টিকর্তার যা ইচ্ছা তা-ই হবে’

‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে’

নেইমারের জন্য মন পুড়ছে মাশরাফির

ক্লাবহীন এক গোলরক্ষকের কাছেই হার মানল ব্রাজিল

নরওয়ের গোলরক্ষককে নেইমারের জবাব, ‘আমার সঙ্গে এসব চলবে না’

নাটকীয়তার পর মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে হালান্ড বললেন, সৃষ্টিকর্তার উপহার

‘আমি কখনো দায়িত্ব থেকে পালিয়ে যাইনি’

পেনাল্টি মিস করে ক্ষমা চাইলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার

ব্রাজিলের প্রথম পেনাল্টি কেন ভিনি নেননি, জবাব দিলেন কোচ