হোম > খেলা > ফুটবল

‘শিরোপা না জিতলেও মেসিই সেরা’

ফাইনাল খেলবেন, কিন্তু শিরোপা ছোঁয়া হবে না—এই চিত্রনাট্যই যেন লিওনেল মেসির ভাগ্যে লেখা! এটিই তো ঘটেছে চারবার। অধরা শিরোপার লক্ষ্যে কাল রিও ডি জেনিরোতে ব্রাজিলের মুখোমুখি হয়ে পঞ্চম ফাইনাল খেলতে যাচ্ছেন মেসি। শিরোপা জয়ের যখন রাজ্যের চাপ মেসির ওপর, তখন তাঁকে চাপমুক্ত করেছেন লিওনেল স্কালোনি। শিরোপা না জিতলেও আর্জেন্টিনার কোচের চোখে মেসিই সেরা।

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে তাদের মাঠে ফাইনালের মুখোমুখি হওয়ার আগে চাপ থাকবেই। তবু ফাইনালের আগে নির্ভার থাকতে চান স্কালোনি। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে খেলোয়াড়েরা মানসিকভাবে কতটা চাঙা, সেদিকেই নজর রাখতে চান লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘এটা অবশ্যই গুরুত্বপূর্ণ খেলা। কিন্তু আপনাকে শান্ত, সতর্ক  থাকতে হবে। জিততে হলে আপনাকে ভয়ডরহীন খেলাটা খেলতে হবে। মেসি এই টুর্নামেন্টে চাপহীনভাবে খুবই দুর্দান্ত খেলেছে। ফাইনালে আমরা মেসিনির্ভর হতে চাই না। সেরা প্রমাণ করতে মেসিকে শিরোপা জেতার দরকার নেই।’

শুধু স্কালোনিই নন, শিরোপা না জিতলে মেসিকেই সেরা বলছেন সাবেক আর্জেন্টাইন গোলরক্ষক নেরি পাম্পিদো। মেসির প্রশংসা করে ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক বলেছেন, ‘মেসি এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে। মেসি দলের সবার চেয়ে আলাদা। আর্জেন্টিনার এই ফুটবল দলটা নিয়ে আমি খুব আশাবাদী। সেরা প্রমাণ করতে হলে লিওকে কোপা জিততে হবে এমন কোনো কথা নেই।’

ফাইনালের আগে বিড়ম্বনায় আর্জেন্টিনা

আর্জেন্টিনা-স্পেনের কোচের সাফল্য সিনেমার গল্পকেও হার মানায়

এবারও কি তাহলে ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

৬০ কোটিতে বিক্রি পেলের বিশ্বকাপ জয়ের জার্সি

আর্জেন্টিনার কাছে হারের পর তোপের মুখে ইংল্যান্ডের কোচ

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল দেখতে মাঠে থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী

বাধ্য হয়ে আর্জেন্টিনার ফুটবলারের উদ্‌যাপনের ছবি ডিলিট করল চেলসি

২৫ লাখ টাকা জরিমানা হতে পারে আর্জেন্টিনার, মুখ খুলল ফিফা

কানাডার দাবানলের আঁচ আর্জেন্টিনা-স্পেন ফাইনালেও

ইয়ামালকে মেসির গোসল করানোর ছবি নতুন করে প্রকাশ করল ইউনিসেফ