হোম > খেলা > ফুটবল

আফগানিস্তানের ‘হোম’ ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নিরপেক্ষ ‘হোম ভেন্যু’ হিসেবে আন্তর্জাতিক ফুটবলে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তান স্বাগতিক হিসেবে খেলবে বাংলাদেশের মাঠে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেটা নিশ্চিত করেছে।

এ বছরের ১৮ নভেম্বরে ঢাকায় হবে আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ। এই ম্যাচটি ২০২৭ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের অন্তর্ভুক্ত। আফগানিস্তানের ‘হোম’ ম্যাচ হিসেব ম্যাচটি নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাফুফের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, আফগানিস্তান ফুটবল ফেডারেশন (এএফএফ) তাদের হোম ম্যাচ আয়োজন করতে বাফুফের কাছে অনুরোধ করেছিল। পরবর্তীতে এশিয়ান ফুটবল কনফেডারেশন ম্যাচটি ঢাকায় আয়োজনের ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

নভেম্বরেই বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে আফগানিস্তান। ১২ থেকে ১৪ নভেম্বরের মধ্যে হতে পারে বাংলাদেশ-আফগানিস্তানের প্রীতি ম্যাচ। এ বছর ভুটান, সিঙ্গাপুর, হংকংকে আতিথেয়তা দিয়েছে বাংলাদেশ। যার মধ্যে বাংলাদেশ-ভুটান ছিল প্রীতি ম্যাচ। বাংলাদেশ-সিঙ্গাপুর, বাংলাদেশ-হংকং ম্যাচ দুটি ছিল এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের অন্তর্ভুক্ত। তিনটি ম্যাচই হয়েছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ফুটবল নিয়ে দেশের দর্শকদের কী পরিমাণ উন্মাদনা, তা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলো দেখেই বোঝা গেছে।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ‘সি’ গ্রুপের চার দলের মধ্যে বাংলাদেশ তিন নম্বরে অবস্থান করছে। হামজাদের এখানে পয়েন্ট ২। ভারতের ২ পয়েন্ট হলেও তারা চারে। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা হংকং, সিঙ্গাপুর দুই দলেরই পয়েন্ট ৮। বাছাইপর্বে বাংলাদেশের পরের ম্যাচ ১৮ অক্টোবর ভারতের বিপক্ষে। এবার ভারতকে আতিথেয়তা দেবে বাংলাদেশ।

বিশ্বকাপের আগে চাকরি হারালেন আর্জেন্টিনাকে কাঁদানো সেই কোচ

ইংলিশ তারকার ভবিষ্যৎ অনিশ্চিত

মাঠ ভাগাভাগি করে খেলে ২৫ বছর পর প্রিমিয়ার লিগে কভেন্ট্রি

আবাহনী-মোহামেডানের জয়, কিংস-ফর্টিসের ড্র

বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে রিয়াল, কথা দিলেন এমবাপ্পে

নতুন প্রবাসী ফুটবলারের নাম ঘোষণা বাফুফের, খেলবেন কবে

সার্ক কোটায় ‘ক্ষতি’ দেখেন সাবেকেরাও

আটলান্টিকের বুকে ফুটবল বিস্ময়

বার্সেলোনায় মেসির ক্লাব কেনার কারণ কী

এশিয়ান কাপে না হলেও সাফের আগে দেশের বাইরে ক্যাম্প করবেন ঋতুপর্ণারা