হোম > খেলা > ফুটবল

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ নারী ফুটবল দলের অনুশীলন। ছবি: বাফুফে

নারী এশিয়ান কাপের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ফিলিপাইনস। লড়াইয়ে নামার জন্য বাংলাদেশকে অবশ্য খানিকটা অপেক্ষায় থাকতে হচ্ছে। ৩ মার্চ সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে ঋতুপর্ণা-আফঈদাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চীন। বাংলাদেশ সময় বেলা দুইটায় শুরু হবে ম্যাচ।

এই ম্যাচ ঘিরে বাংলাদেশ ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। কোচ পিটার বাটলারও ভুলত্রুটি শুধরে নিয়ে তৈরি করছেন শিষ্যদের। চীন (১৭) র‍্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল হলেও বেশি ঘাবড়াচ্ছেন না ফুটবলাররা। এসব নিয়ে মাথা না ঘামিয়ে বরং নিজেদের নিয়েই ভাবছেন।

আজ সিডনির জুবিলি স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে দলের তারকা মিডফিল্ডার মনিকা চাকমা বলেন, ‘আমরা নিজেদের নিয়ে বেশি ভাবছি। কারণ এখানে পারফরম্যান্স করতে হবে—দেশের জন্য হোক, নিজের জন্য হোক, পরিবারের জন্য হোক, সবার জন্যই আমরা এখানে খেলতে আসছি। তো আমরা দেশের জন্যই ভাবছি।’

চীনের বিপক্ষে খেলার কোনো অভিজ্ঞতা নেই বাংলাদেশের। ভিডিও দেখেই আপাতত সারতে হচ্ছে হোমওয়ার্ক। মনিকা বলেন, ‘ওদের সঙ্গে এর আগে আমরা খেলিনি, মাঠে নামলে আমাদের পরিস্থিতি বুঝে খেলতে হবে। ওরা অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে। ওরা কোন পজিশনে খেলছে, আবার মাঠে আমাদের কীভাবে খেলতে হবে—এসব নিয়ে টিম মিটিংয়ে বলা হয়েছে। মাঠেও তা নিয়ে কাজ করছি।’

চীন শক্তিশালী হলেও সহজে হাল ছাড়তে চান না মনিকা। নিজের দায়িত্ব সম্পর্কেও পরিষ্কার ধারণা আছে তাঁর, ‘ফল যাই হোক, আমরা আমাদের সেরাটা দেব। ওদের বিপক্ষে খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। যেহেতু সুযোগ হয়েছে খেলার, সেই সুযোগটা কাজে লাগাব। আর মিডফিল্ডের কথা স্পেশালি বলতে হয়, মিডফিল্ডে কী কাজ আছে না আছে, কী দায়িত্ব, কার কী দায়িত্ব—সবকিছুই আমরা পালন করে খেলার চেষ্টা করব।’

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

কোচ বিদায়ে ইউনাইটেডের গচ্চা ৬১৫ কোটি টাকা

শেষ ষোলোতে রিয়ালের সামনে ‘পুরোনো দুশমন’

রোনালদো কি নিজের কেনা ক্লাবে খেলতে পারবেন

জিতলেন মেসি, নাচলেন নেইমার

বাংলাদেশকে সম্মান জানাচ্ছে চীন

চমকে ভরপুর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠল কারা

‘রিয়াল মাদ্রিদের এই জয়টা বর্ণবাদের বিরুদ্ধেও জয়’

বিশ্বকাপে কোন দলের বিপক্ষে খেলতে চান না মেসি