হোম > খেলা > ফুটবল

মেসি-বুসকেতসের সঙ্গী হলেন আলবা

লিওনেল মেসির ঘোষণার পরেই গুঞ্জন উঠেছিল ইন্টার মিয়ামিতে আরও বেশ কয়েকজন সাবেক বার্সেলোনা খেলোয়াড় যোগ দেবেন। আর্জেন্টাইন অধিনায়কের আগে সার্জিও বুসকেতসের তো চুক্তিও হয়ে যায়। গত সোমবার তাঁদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেয় মিয়ামি। 

এই পরিচয়পর্বে থাকার কথা ছিল জর্দি আলবারও। আনুষ্ঠানিক চুক্তি না হওয়ায় মেসি-বুসকেতসের সঙ্গে সেদিন থাকা হয়নি তাঁর। তবে মৌসুমের শুরু থেকেই সাবেক বার্সেলোনা সতীর্থদের সঙ্গে মাঠে থাকছেন এই ডিফেন্ডার। 

আলবার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন মিয়ামির সিংহভাগ অংশের মালিক হোর্হে মাস। তবে চুক্তির মেয়াদ এবং টাকার পরিমাণ জানা যায়নি এখনো। গতকাল আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টসকে মাস বলেছেন, ‘বিশ্বাস করি জর্দি আলবা চুক্তি করেছে। লিগ কাপের দ্বিতীয় ম্যাচ থেকে তার ওপর ভরসা রাখবেন টাটা মার্টিনো।’

বুসকেতসের মতো সর্বশেষ মৌসুমে বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন আলবা। কাতালান ক্লাবের হয়ে ১১ বছরের পথ চলায় সম্ভাব্য সবকিছুই জিতেছেন স্প্যানিশ ডিফেন্ডার। ৬ লা লিগা, ৫ কোপা দেল রের সঙ্গে একটি চ্যাম্পিয়নস লিগও জিতেছেন ৩৪ বছর বয়সী তারকা। এবার মিয়ামির হয়ে বার্সার মতোই সাফল্য অর্জনে সাবেক সতীর্থদের সঙ্গে লড়বেন তিনি।

আলবার যোগ দেওয়ায় যেন সাবেক বার্সেলোনা খেলোয়াড় ও কোচদের মিলনমেলা হচ্ছে মিয়ামিতে। মেসি-বুসকেতসের সঙ্গে সাবেক বার্সা কোচ মার্টিনোও যোগ দিয়েছেন ক্লাবে। শোনা যাচ্ছে, লুইস সুয়ারেজও যোগ দিতে পারেন মেজর লিগ সকার ক্লাবে। তাঁকে নেওয়ার বিষয়ে আগ্রহও প্রকাশ করেছেন মাস। বর্তমানে ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে খেলছেন উরুগুয়ের স্ট্রাইকার।

বোস্টনে গোলের বৃষ্টি, দেম্বেলের দ্রুততম হ্যাটট্রিক

‘মেসির বিদায় স্মরণীয় করতে আমরা প্রয়োজনে জীবনও দেব’

ফাইনালের আগেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার, যদি...

ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচের বিশেষ বার্তা

বিশ্বকাপের সময় ব্রাজিলে ১১৮ কোটি টাকার নকল জার্সি জব্দ

বিশ্বকাপে আতঙ্কে দিন কাটছে মেক্সিকোর যেসব এলাকার ফুটবলপ্রেমীদের

বড় স্বপ্ন দেখছে মরক্কো

ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা উঠল শেষ বত্রিশে, অপেক্ষায় যারা

যে দুই ম্যাচে চোখ থাকবে আর্জেন্টিনারও

বিশ্বকাপে ইতিহাস গড়ার পর ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা