হোম > খেলা > ফুটবল

১০০ কোটির যে রেকর্ডে রোনালদোই প্রথম

রেকর্ড গড়া যে ক্রিস্টিয়ানো রোনালদোর সবচেয়ে প্রিয় কাজ। মাঠের ফুটবলে তিনি গড়েছেন অজস্র রেকর্ড। সামাজিক মাধ্যমে তিনি এমন এক প্রথমের রেকর্ড গড়েছেন, যেখানে শুধুই আছে পর্তুগিজ ফরোয়ার্ডের নাম। 

দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সারা বিশ্বে রোনালদোর রয়েছে অসংখ্য ভক্ত-সমর্থক। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্সসহ জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোতে রোনালদো কোনো পোস্ট দিলে দেখা যায় লাখ লাখ রিঅ্যাকশন। মন্তব্যও করেন অসংখ্য মানুষ। এবার সেই সামাজিক মাধ্যমে প্রথম ব্যক্তি হিসেবে ১০০ কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন। এমন অর্জনের খবর রোনালদো নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত রাতে পোস্ট করেছেন। পর্তুগিজ ফরোয়ার্ড নিজের জন্মশহর মাদেইরার কথা উল্লেখ করে লিখেছেন, ‘ইতিহাস সৃষ্টি করেছি আমরা—১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারী! একটি সংখ্যার চেয়েও এটা বেশি কিছু। খেলার প্রতি আবেগ ও ভালোবাসা ভাগাভাগি করা ছাপিয়ে এটা বড় কিছু। মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত সব সময় পরিবার এবং আপনাদের জন্য খেলেছি। ১০০ কোটি মানুষ এবার একত্রিত হয়েছি।’

তারকা খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্সের পাশাপাশি চলতে হয় সামাজিক মাধ্যমের সঙ্গে তাল মিলিয়েও। ভালো খেললে যেমন নেটিজেনরা প্রশংসা পান, তেমনি বাজে পারফরম্যান্সে খেলোয়াড়দের দুয়োধ্বনি শুনতেও সময় লাগে না। ১০০ কোটির অনুসারী হওয়ার কৃতিত্ব ভক্ত-সমর্থকদেরও দিয়েছেন রোনালদো, ‘আমার এ যাত্রাপথের প্রত্যেক পদক্ষেপ, সব ধরনের উত্থান-পতনে আপনারা সঙ্গী হয়েছেন। এই যাত্রাটা আমাদেরই এবং একসঙ্গে দেখিয়েছি যে যা আমরা অর্জন করতে পারি, তার কোনো সীমা নেই। আমার ওপর বিশ্বাস রাখা ও সমর্থন দেওয়া এবং জীবনের অংশ হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’

‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে রোনালদোর ইউটিউব চ্যানেল প্রকাশ্যে আসার পর তিন সপ্তাহ পেরিয়ে গেছে। এক মাস না পেরোতেই তাঁর সাবস্ক্রাইবার হয়েছে   ৬ কোটি ৬ লাখ। ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৬ কোটি হতে হতেই প্রতিযোগিতামূলক ফুটবলে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবু রেকর্ড গড়া যাঁর নেশা, তিনি তো আর সহজে থামেন না। সেরকম কিছুরই ইঙ্গিত দিয়ে রোনালদো বলেন,‘সেরাটা আসতে এখনো বাকি। একসঙ্গে আমরা এগিয়ে যাব, জিতব এবং ইতিহাস সৃষ্টি করব।’

মেসি-এমবাপ্পের পর এবার হালান্ডের জাদু, নকআউটের টিকিট কাটল নরওয়েও

বজ্রঝড়ের রাতে জ্বলে উঠলেন এমবাপ্পে, নকআউটে ফ্রান্স

বজ্রঝড়ে বন্ধ এমবাপ্পেদের খেলা শুরু হবে কখন

মেসির কাছে রেকর্ড হারিয়ে যা বললেন ক্লোসা

উজবেকিস্তানের সামনে শৈশবের নায়ক

কেপ ভার্দেই যেন এই বিশ্বকাপের বিজ্ঞাপন

প্রত্যাখ্যানের চিঠি থেকে বিশ্বকাপের রূপকথা

বড় দলই চ্যাম্পিয়ন হবে, নিশ্চিত আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপে সর্বোচ্চ গোলসহ আরও যা রেকর্ড গড়েছেন মেসি

অনেক আনন্দ দিয়েছি, আরও দেওয়ার চেষ্টা করব: মেসি