হোম > খেলা > ফুটবল

ব্রাজিলের বিপক্ষে গোল করার পর লাল কার্ড পেয়েছেন ক্যামেরুন অধিনায়ক

অতীতে এমন দৃশ্য ফুটবলে সচরাচর ঘটত—গোল দেওয়ার পর পরনের জার্সি খুলে উদ্‌যাপন করছেন ফুটবলাররা। কিন্তু এখন নিয়ম বদলে গেছে। গোল দেওয়ার পর কোনোভাবেই জার্সি খোলা যাবে না। যদি কোনো ফুটবলার সাহস করেন, তাহলে তাঁকে হলুদ কার্ড দেখানো হবে।

ব্রাজিলের বিপক্ষে গতকাল গোল দেওয়ার পর এমনই ধৃষ্টতা দেখিয়েছেন ভিনসেন্ট আবুবকর। এর শাস্তিস্বরূপ ফলও পেয়েছেন ক্যামেরুনের অধিনায়ক। জার্সি খুলে ফেলার অপরাধে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় তাঁকে।

গ্রুপের শেষ ম্যাচে গতকাল আবুবকরের শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারায় ক্যামেরুন। পুরো ম্যাচে আক্রমণের পর আক্রমণ করেও যখন গোল পাচ্ছিল না ব্রাজিল, তখন অতিরিক্ত সময়ে গোল করে বসে ক্যামেরুন। ৯২ মিনিটে দলকে জয়সূচক গোলটি এনে দেন অধিনায়ক। এর পরই জার্সি খুলে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন এই ফরোয়ার্ড। এর শাস্তি হিসেবে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচে এটি দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় লাল কার্ডে মাঠ ছাড়তে হয় তাঁকে। 

তবে, লাল কার্ড পাওয়ার সময় আবুবকরের মুখে কোনো হতাশা ছিল না। বরং, হাসিমুখেই মাঠ ছেড়েছেন তিনি। হাসিটা অবশ্য থাকারই কথা তাঁর। কেননা, আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে জয় পায় ক্যামেরুন। এমন স্মরণীয় মুহূর্তের নায়ক আবার তিনি। এ ছাড়া বিশ্বকাপে ২০ বছর পর তাঁর গোলেই প্রথম জয়ও পেয়েছে আফ্রিকার দেশটি। সে হিসাবে হয়তো লাল কার্ডকে তাঁর শাস্তি মনেই হয়নি। মাঠ ছাড়ার সময় যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাতাহর সঙ্গে হাতও মিলিয়েছেন ক্যামেরুনের অধিনায়ক।

লাল কার্ডে আফসোস না থাকলেও দলকে দ্বিতীয় রাউন্ডে তুলতে না পারার আক্ষেপ হয়তো পোড়াবে আবুবকরকে। শেষ ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারালেও অন্য ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয় পাওয়ায় সুইজারল্যান্ড সুযোগ পেয়েছে শেষ ষোলোতে।

ব্যক্তিগত বিমানে করে আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি

মাঠে নামেননি, তবু নেইমারকে নিয়ে মাতামাতি

আর্জেন্টিনার দুশ্চিন্তা কমালেন পারেদেস

মেসিদের গ্রুপে থাকা আলজেরিয়ার বিশ্বকাপ দলে জিদানের ছেলে

বিশ্বকাপ বাঁচাতে প্রার্থনা, দুঃস্বপ্নের গল্প শোনালেন ইয়ামাল

মারাকানায় গোল উৎসব, বিশ্বকাপের আগে স্বস্তির হাসি ব্রাজিল কোচের

ট্রফি ধরে রাখতে পারবেন তো মেসিরা

৭ বছর পর ভারতের কাছে হারল বাংলাদেশ

নীরবে-নিভৃতেই বিশ্বকাপ খেলতে গেল আর্জেন্টিনা

আনচেলত্তির ইচ্ছায় ২৮ বছর পর পুরোনো ঐতিহ্য ফেরাল ব্রাজিল