হোম > খেলা > ফুটবল

রিয়ালকে বাঁচিয়ে পেলেকে মনে করালেন ব্রাজিলিয়ান ফুটবলার

কোপা দেল রেতে কাসেরোনোর বিপক্ষে গতকাল রিয়াল মাদ্রিদের জিততে ঘাম ছুটে গেছে। প্রিন্সিপে ফিলিপ স্টেডিয়ামে গতকাল রিয়াল রক্ষা পেয়েছে রদ্রিগোর গোলে। আর এই ম্যাচে সদ্য প্রয়াত কিংবদন্তি পেলেকে মনে করালেন রদ্রিগো। 

প্রিন্সিপে ফিলিপ স্টেডিয়ামে গতকাল কাসেরেনোকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৬৯ মিনিটে দানি সেবালোসের অ্যাসিস্টে গোল করেন রদ্রিগো। গোল করে শূন্যে লাফিয়ে মুষ্টিবদ্ধ উদ্‌যাপন করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড, যেভাবে গোল করে উদ্‌যাপন করতেন পেলে। আর পেলেকে গতকালই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন রদ্রিগো। 

মরণব্যাধি ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে গত বছরের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন পেলে। আন্তর্জাতিক ফুটবলে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল করেছিলেন এবং ৩২ গোলে অ্যাসিস্ট করেছিলেন। নেইমারের সঙ্গে ব্রাজিলের জার্সিতে যৌথ সর্বোচ্চ গোলদাতা পেলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন পেলে। ব্রাজিলের ১৯৫৮,১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার। 

রদ্রিগো ক্লাব ফুটবলে এখন পর্যন্ত খেলেছেন ১৮১ ম্যাচ। ৩৮ গোলের সঙ্গে করেছেন ৩১ অ্যাসিস্ট। রিয়ালের জার্সিতে ২৬ গোল আর সান্তোসের হয়ে করেছেন ১০ গোল। সান্তোসের হয়ে পেলেও খেলেছিলেন। 

মেসিকে থামানোর মতো কেউ কি আছে: হামজা

রাগ করলা, নেইমারকে নিয়ে ফিফা

নয়্যারকে নিয়েই জার্মানির বিশ্বকাপ দল

বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পরও নেইমারকে নিয়ে দুশ্চিন্তা

বিশ্বকাপে কখন দেখা যেতে পারে মেসি-রোনালদো-নেইমার লড়াই

অভিষেকের আগেই বিশ্বকাপ দলে এই তরুণ

নীরব এমিরেটস থেকে চ্যাম্পিয়নের গর্জন, আর্সেনালের পুনর্জন্মের নায়ক আর্তেতা

ভাঙা আঙুল নিয়েই ইউরোপ জয়, ভিলার নায়ক এমিলিয়ানো মার্তিনেজ

ইবোলা আতঙ্কের মাঝেই বিশ্বকাপ যাত্রা, স্বস্তির খবর পেল ডিআর কঙ্গো

নতুন বাস্তবতায় বেলজিয়াম