হোম > খেলা > ফুটবল

মদ পান করে গাড়ি চালানোয় ব্রাজিলিয়ান ফুটবলার বরখাস্ত

পালমেইরাসে রেনান ভিক্তর দা সিলভা পেশাদারি ক্যারিয়ার শুরু করেছেন বেশি দিন হয়নি। ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দলের হয়েও খেলেছেন। হয়তো একদিন ইউরোপের কোনো বড় ক্লাবে ডাক পেতেন কিংবা অভিষেক হয়ে যেত জাতীয় দলে। 

ব্রাজিলের সাও পাওলোর ক্লাবটির হয়ে ২০২০ সালে পেশাদারি ফুটবলে অভিষেক হয় রেনানের। কিন্তু ক্যারিয়ার গড়ার সময়টাতে বড় ধরনের ধাক্কা খেলেন রেনান। মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে ২০ বছর বয়সী সেন্টার-ব্যাককে ছেড়ে দিয়েছে পালমেইরাস। এই মৌসুমে ধারে রেড বুল ব্রাগানতিনোর হয়ে খেলছিলেন রেনান। তবে এমন অভিযোগ পেয়ে ক্লাবটিও চুক্তি বাতিল করেছে তাঁর সঙ্গে। 

কেবল মদ্যপানই করেননি রেনান, মাতাল অবস্থায় লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে এক মোটরসাইকেল আরোহীকেও মেরে ফেলেছেন তিনি। রেনান এই দুর্ঘটনা ঘটান সাও পাওলোতে। নিজেই গাড়ি চালাচ্ছিলেন। ভুল লেনে গাড়ি তুলে দিয়ে মোটরবাইকে বিপরীত দিক থেকে আসা ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে ধাক্কা দেন এই ডিফেন্ডার। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এই হত্যাকাণ্ডের জন্য রেনানকে বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে হচ্ছে। আপাতত প্রায় ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়ে জামিনে আছেন তিনি। 

ব্রাজিলের প্রতিশ্রুতিশীল ফুটবলারদের একজন রেনান। ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে বিশ্বচ্যাম্পিয়ন হন তিনি। পালমেইরাসের হয়ে ব্যাক-টু-ব্যাক কোপা লিবার্তোদোরেসও জিতেছেন এই তারকা। 

শুকি ইতোফুসার গোল, তাজিকিস্তানের ক্লাবকে হারিয়ে ফর্টিসের ইতিহাস

আর্জেন্টিনায় কী উপহার পেয়েছিলেন নেইমার, ঘটনা ভাইরাল

আবাহনীকে হারিয়ে ব্রাদার্সের প্রথম জয়

ইউটার্ন নিয়ে ফিফা সভাপতির পাশে দাঁড়াল এশিয়া

স্পেনে পুরস্কার নিতে গিয়ে বাবাকে নিয়ে মেসির আবেগঘন বার্তা

এল ক্লাসিকোতে বাজিমাত করতে মরিনিওর বিশেষ পরিকল্পনা

ব্যালন ডি’অরের ভোটে কে এগিয়ে

ম্যারাডোনার মৃত্যুতে কে দায়ী, জানা যাবে ডিসেম্বরে

বিধ্বস্ত হওয়ার পর রোনালদোর সতীর্থর সঙ্গে কোচের ‘যুদ্ধ’

এল ক্লাসিকোতে সৌভাগ্যের রেফারিকে পাচ্ছে রিয়াল