হোম > খেলা > ফুটবল

গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনূর্ধ্ব–১৫ বিশ্বকাপের টায়ার ‘ই’ এর ফাইনালে বাংলাদেশ। ছবি: বাফুফে

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের টায়ার ই-এর ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোররা। দলের হয়ে জয়সূচক গোলটি করেছে রাতুল।

আজারবাইজানের রাজধানী বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে ম্যাচের ১৪ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেয় রাতুল। তাঁর সেই গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় দুই দলের ব্যবধান। বাকি সময়ে আর গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের কিশোরেরা। তার আগে শেষ বত্রিশে সেশেলস ও শেষ ষোলোতে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়েছিল দল। দুই ম্যাচই নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়েছিল।

গ্যাবনকে হারিয়ে এবার টায়ার ই-এর ফাইনালে বাংলাদেশের সামনে শিরোপা জয়ের সুযোগ। তবে এই স্তরের শিরোপা আর টুর্নামেন্টের মূল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার খেতাব এক নয়। মূল বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারিত হবে টায়ার এ-এর প্রতিযোগিতা থেকে। বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে ১২৯তম হবে।

সাফ খেলতে ঢাকায় শমিত সোম

ফিফার নতুন বিশ্বকাপে কি চ্যাম্পিয়ন হতে পারবে বাংলাদেশ

বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

টাকা খরচের ভোটে মেসিকে টপকে সবার ওপরে রোনালদো

কোনোমতে বাঁচলেন মেসিরা

বিশ্বজয়ী কোচ স্কালোনির মায়ের মৃত্যুতে আর্জেন্টিনায় শোক

বিশ্বকাপের সময় ইনজেকশন নিয়ে খেলেছিলাম, দাবি আর্জেন্টিনার অধিনায়কের

‘বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে নিয়ে আজেবাজে খবর ছড়ানো হয়েছে’

৬৬ বছরে যা হয়নি, গত রাতে ঘটল এমন অঘটন