হোম > খেলা > ফুটবল

দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক    

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সেলেসাওদের শুরুর একাদশ ঘোষণা করা হয়েছে। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ থেকে এই ম্যাচে দুটি পরিবর্তন এনেছেন কোচ কার্লো আনচেলত্তি। আগের ম্যাচের একাদশে থাকা ইবানেস ও ইগর থিয়াগোর জায়গায় আজ মাঠে নামছেন দানিলো ও মাথিয়াস কুনিয়া।

উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে আশানুরূপ পারফর্ম করতে না পারায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ইবানেজ ও থিয়াগো। ফলে হাইতির বিপক্ষে স্বাভাবিকভাবেই তাঁদের শুরুর একাদশ থেকে জায়গা হারাতে হয়েছে। তাঁদের পরিবর্তে আনচেলত্তি ভরসা রেখেছেন দলের অন্যতম অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ডিফেন্ডার দানিলোর ওপর, যিনি দলের অন্যতম নেতাও বটে। আর আক্রমণভাগে সুযোগ পেয়েছেন প্রাক-মৌসুমে কোচের অন্যতম পছন্দের ফরোয়ার্ড কুনিয়া।

দল নির্বাচন নিয়ে সপ্তাহজুড়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালালেও মূল ম্যাচের ট্যাকটিক্যাল ছকে কোনো পরিবর্তন আনেননি ইতালিয়ান কোচ। মাঝমাঠে নিজের জায়গা ধরে রেখেছেন লুকাস পাকেতা। গত কয়েকদিনের অনুশীলনে লুইজ)স হেনরিকে ও রায়ানকে নিয়ে ৪-৪-২ ফর্মেশনে খেলার একটি জোরালো সম্ভাবনা তৈরি হলেও, শেষ পর্যন্ত পুরোনো চেনা ছকেই আস্থা রেখেছেন আনচেলত্তি।

ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচ।

হাইতির বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ:

গোলরক্ষক: অ্যালিসন

রক্ষণভাগ:দানিলো, মার্কিনিওস (অধিনায়ক), গাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস

মাঝমাঠ: কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা

আক্রমণভাগ: ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, মাথিয়াস কুনিয়া

আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার কাছে আলজেরিয়ার নালিশ

এবার ভিনিসিয়ুসের গোল নিয়ে বিরতিতে ব্রাজিল

আবারও কুনিয়ার গোল, উড়ছে ব্রাজিল

কুনিয়ার গোলে এগিয়ে গেল ব্রাজিল

সাইবারির গোলে মরক্কোর জয়

ঠান্ডা মাথার ‘অপেশাদার’ গোলমেশিন

অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র

মেসিদের আর্জেন্টিনার অপেক্ষায় তপ্ত ডালাস

স্টেডিয়ামের পাশাপাশি জাপানি পুরুষদের ঘরেও বাড়তি দায়িত্ব নেওয়ার পরামর্শ

‘সেরা তৃতীয়’র কোন ৮ দল কীভাবে বাছাই করবে ফিফা