হোম > খেলা > ফুটবল

বাংলাদেশকে বারবার বাঁচানো মিলির ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন বাটলার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ উত্তর কোরিয়ার বিপক্ষে পাঁচ গোল হজমের বিপরীতে পাঁচ গোল সেভও করেছেন মিলি আক্তার। ছবি: সংগৃহীত

চীনের চেয়ে উত্তর কোরিয়ার বিপক্ষে বেশি গোল হজম করেছেন মিলি আক্তার। কিন্তু প্রচেষ্টায় কোনো কমতি ছিল না। গ্লাভস হাতে আজ আবারও জাত চিনিয়ে নিজেকে তুলে ধরেছেন দলের সেরা পারফর্মার হিসেবে‍। তাই ৫ গোল হজম করেও তাঁর ওপর কোনো ধরনের অসন্তুষ্টি নেই বাংলাদেশ কোচ পিটার বাটলারের।

সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে আজ কোরিয়া গোলমুখে শট নিয়েছে ১০টি। এর মধ্যে পাঁচটিই ঠেকিয়ে দেন অবিশ্বাস্য দক্ষতায়। ধারাভাষ্য কক্ষ থেকেও প্রশংসা ছুটে আসে অবিরত। এর আগে চীনের বিপক্ষে নারী এশিয়ান কাপের প্রথম ম্যাচেও আটটি সেভ দিয়েছেন মিলি। গোলরক্ষক হিসেবে তাঁর ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন বাটলার।

৫-০ গোলের হারের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘মিলি একজন সত্যিকারের ব্যক্তিত্ব এবং সে একজন সৈনিক। তার পটভূমি বিবেচনা করলে জীবনের প্রতি তার জেদ এবং উদ্দীপনার প্রশংসা আপনাকে করতেই হবে। তার সঙ্গে কাজ করা দারুণ। সে এই সুযোগটি পাওয়ার যোগ্য এবং মেয়েটির জন্য আমার কেবল প্রশংসাই আছে।’

চীনের বিপক্ষে অভিজ্ঞ গোলরক্ষক রুপনা চাকমাকে বসিয়ে মিলিকে খেলানোর সিদ্ধান্ত ছিল বিস্ময়কর। তবে চাপের মুখেও মিলি যেভাবে একের পর এক সেভ দিয়েছেন তা নজর কেড়েছে সবারই। বাটলারের উপদেশ, ‘মাঝে মাঝে তাকে অনেক চাপের মুখে পড়তে হয়েছে। তবে হ্যাঁ, এশিয়ান কাপের মতো এই স্তরে আসার পর আমাদের গোলকিপিং বিভাগটি একটি দুর্বল জায়গা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু মিলির ভবিষ্যৎ উজ্জ্বল। তাকে কেবল কঠোর পরিশ্রম করে যেতে হবে এবং মাটিতে পা রেখে চলতে হবে। খুব বেশি রোমাঞ্চিত হওয়া যাবে না।’ বাংলাদেশের পরের ম্যাচ ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে।

কোরিয়া-ঝড় সামলানো মিলি বুঝেছেন, সমস্যা কোথায়

৫-০ গোলে হেরেও গর্বিত বাংলাদেশ কোচ

এখনই চ্যাম্পিয়ন হওয়ার আশা হারাচ্ছেন না গার্দিওলা

হামজাকে নিয়ে সুখবর দিলেন জামাল ভূঁইয়া

বাংলাদেশকে ৫ গোলে হারিয়ে কোরিয়ার দুইয়ে দুই

হেরেই চলেছে আর্জেন্টিনা

চীনকে ‘অসম্মান’ করা কিরণকে ধুয়ে দিলেন বাংলাদেশ কোচ

উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশ ভাবনার চেয়েও বেশি শক্তিশালী

বাংলাদেশ বিশ্বকাপ খেলবে বলে মনে করেন না বাটলার

মিলিকে নিয়ে দুই মাস আগে যেভাবে ছক কষেছিলেন বাংলাদেশ কোচ