হোম > খেলা > ফুটবল

ফুটবলপ্রধানের যুক্তরাষ্ট্রে আটকের খবর মিথ্যা দাবি করছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক    

ক্লদিও তাপিয়ার যুক্তরাষ্ট্রে আটকের খবর অস্বীকার করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ যেন শেষ হয়েও হলো না শেষ। তবে সবকিছু তো বিশ্বকাপের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়। ঠিক তেমনই এক ঘটনা হচ্ছে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ও কোষাধ্যক্ষকে আটকের খবর। তবে এএফএ তা মিথ্যা বলে দাবি করছে।

নিউজার্সিতে ১৯ জুলাই স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দুইবার শিরোপা জয়ের কীর্তি গড়া থেকে বঞ্চিত হয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকে আটক করার খবর প্রচারিত হয়েছে। কিন্তু এএফএ এটাকে ভিত্তিহীন বলে দাবি করছে। তবে এএফএ স্বীকার করেছে যে তাদের সঙ্গে সংশ্লিষ্ট এক তৃতীয় পক্ষকে নিয়ে যুক্তরাষ্ট্রে একটি তদন্ত চলছে।

তাপিয়া-তোভিগিনোকে আটকের খবর নিয়ে একাধিক প্রতিবেদনে বলা হয়েছিল, দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তাঁদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস জব্দ করার পাশাপাশি এএফএর আন্তর্জাতিক চুক্তি-সংক্রান্ত বিষয়ে আদালতে হাজির হওয়ার জন্য সমন দেওয়া হয়েছে। এ ব্যাপারে এএফএর এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, ‘এগুলো সবই মিথ্যা।’ তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এফবিআই।

এএফএ অবশ্য স্বীকার করেছে যে ফ্লোরিডার একটি জেলা আদালত এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে সমন জারি করেছেন। সেই ব্যক্তিকে একটি গ্র্যান্ড জুরির সামনে হাজির হয়ে এমন সব নথি ও যোগাযোগ উপস্থাপন করতে বলা হয়েছে বলে দাবি এএফএর।

২০১৭ সাল থেকে ফুটবল অঙ্গনের প্রভাবশালী ব্যক্তি ক্লদিও তাপিয়ার নেতৃত্বে পরিচালিত এএফএ বর্তমানে আর্জেন্টিনায় একাধিক তদন্তের মুখোমুখি। যার মধ্যে একটি তদন্তে অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। কর ফাঁকির অভিযোগে চলছে আরেক তদন্ত। সাবেক ট্রেড ইউনিয়ন নেতা তাপিয়ার নেতৃত্বে এএফএর সঙ্গে কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সরকারের সম্পর্ক ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। এর আগে ২০১০ বিশ্বকাপে স্প্যানিশরা জিতেছিল ১-০ গোলেই। সেই ফাইনালও গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে ব্রাজিল। ইতালি ও জার্মানির রয়েছে চারটি করে শিরোপ। তিনবার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। উরুগুয়ের সমান দুটি শিরোপা জিতেছে স্পেন। আর ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ এসেছে ১৯৬৬ সালে।

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল পুনরায় হওয়ার দাবিতে ৬২ হাজার স্বাক্ষর

মেসিকে ফিফা সেরা না মানলেও এই সংগঠনের কাছে সেরা, কিন্তু কেন

আর্জেন্টাইন ফুটবলারের ‘আক্রমণের’ শিকার হওয়া ফুটবলারকে টমেটো দিয়ে বরণ, কাহিনি কী

স্পেনের সঙ্গে ‘চ্যাম্পিয়ন’ হয়েছে সিটিও

মেসিবিহীন মায়ামির রুদ্ধশ্বাস জয়, সুয়ারেজের জোড়া গোল

এবার গার্দিওলাকেও চাচ্ছে ইতালি

কাসেমিরোকে দলে নিয়ে বড্ড বেকায়দায় মেসির মায়ামি

বিশ্বকাপের সেরা একাদশে স্পেন-ফ্রান্সের আধিপত্য, আর্জেন্টিনার কয়জন আছেন

স্পেনের ফুটবলারকে ধাক্কা দিয়ে অনুতপ্ত আর্জেন্টিনার সহকারী কোচ

ফিফা সভাপতিকে জাতিসংঘের মহাসচিব হিসেবে চান ট্রাম্প