হোম > খেলা > ফুটবল

সবার আগে নকআউট নিশ্চিত করল মেক্সিকো

ক্রীড়া ডেস্ক    

টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মেক্সিকানরা। ছবি: এএফপি

জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছিল মেক্সিকো। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছিল সহ আয়োজকেরা। দ্বিতীয় ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে নকআউটে পা রাখল মেক্সিকো।

দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে মেক্সিকো। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে মেক্সিকানরা। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দক্ষিণ কোরিয়া। চেক রিপাবলিক ও দক্ষিণ আফ্রিকার সংগ্রহ সমান ১ পয়েন্ট। তাই মেক্সিকো যে সেরা দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করবে, সেটা এখন নিশ্চিত। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ চেক রিপাবলিক। সে ম্যাচ হারলেও পরের পর্বে যাওয়া নিয়ে কোনো চিন্তা থাকছে না মেক্সিকোর।

গুয়াদালহারায় ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দুই দলই সুযোগ নষ্ট করে বিরতিতে যায়। বিরতি থেকে ফেরার ৫ মিনিটের মাথায় ব্যবধান গড়ে দেওয়া গোলের দেখা পায় মেক্সিকো। যেখানে আছে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং গিউয়ের বড় অবদান।

একটি ক্রস ঠেকাতে বেরিয়ে এসে নিজের এক সতীর্থের সঙ্গে ধাক্কা খান সুং গিউ। এরপর তাঁর হাত থেকে বল পড়ে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠান মেক্সিকোর ৩১ বছর বয়সী মিডফিল্ডার লুইস রোমো। লিড নেয় উত্তর আমেরিকার দলটি। সঙ্গে সঙ্গেই গ্যালারিতে আন্দের ঢেউ উঠে। এই ব্যবধান ধরে রেখে বাকি সময় পার করে দেয় মেক্সিকো।

নিজেদের ভুলে গোল হজম করে কিছুক্ষণ হতাশ হয়ে থাকতে দেখা গেছে দক্ষিণ কোরিয়ার ফুটবলারদের। কিন্তু নিজেদের সামলে নিয়ে গোলের জন্য মরিয়া চেষ্টা চালাতে থাকে এশিয়ার দলটি। দারুণ কিছু সুযোগও তৈরি করেছিল। ফিনিশিংয়ের অভাবে মেক্সিকোর ডেডলক ভাঙতে পারেনি দক্ষিণ কোরিয়া। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

বিদায়ের ঘোষণা দিলেন নয়্যার

বিশ্বকাপের ভেন্যু নিয়ে দক্ষিণ আফ্রিকা কোচের অসন্তোষ

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকা

শেষ বাঁশি বাজতেই সংঘর্ষে জড়াল কানাডা-কাতারের ফুটবলাররা

ডেভিডের হ্যাটট্রিক, কাতারকে নিয়ে ছেলেখেলা করল কানাডা

ব্রাজিলের কোচের চাপ কি রাষ্ট্রপতির চেয়েও বেশি

রোনালদো, এভাবে আর কত!

সুস্থ হয়ে উঠছেন মেসির বাবা

‘সুপার সাবে’ সুপার সুইজারল্যান্ড

ক্ষুধার্ত ব্রাজিলের সামনে এবার পুঁচকে হাইতি