হোম > খেলা > ফুটবল

‘নেইমার পোকার খেলতেই পারে’ 

সতীর্থকে নিয়ে কটাক্ষ করে কথা বলা খেলোয়াড়দের কাছে খুবই সাধারণ ব্যাপার। কদিন আগে নেইমারের পোকার খেলা নিয়ে খোঁচা দিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। তবে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের মতে, পোকার খেলার স্বাধীনতা নেইমারের রয়েছে। 

গত মঙ্গলবার পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয় পিএসজি ও বায়ার্ন মিউনিখ। নেইমার মূল একাদশে থাকলেও বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন এমবাপ্পে। সেই ম্যাচে বায়ার্নের কাছে ১-০ গোলে হেরে যায় প্যারিসিয়ানরা। ম্যাচে হারের কয়েক ঘণ্টা পর নেইমারকে ম্যাকডোনাল্ডসে পোকার খেলতে দেখা যায়। নেইমারের এই ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হলে কটাক্ষ করেন এমবাপ্পে। 

এমবাপ্পের কটাক্ষকে অবশ্য গুরুত্ব দিচ্ছেন না গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘রেস্তোরাঁয় নেইমারের ছবি নিয়ে কিলিয়ান কী বলেছে, তা নিয়ে কিছু বলতে চাইছি না। আমি নেইমারের সঙ্গে কথা বলেছি। যা ভেবেছি, তাই আমি বলেছি। ছুটির দিনে সে পোকার খেলতেই পারে। যেহেতু সে পোকার খেলতে পছন্দ করে। তার যে ছবি ভাইরাল হয়েছে, তা নিয়েই কথা বলেছি। এখানে ভুল বোঝাবুঝির কিছু নেই।’ 

চলতি মৌসুম পিএসজির জন্য অম্লমধুর মৌসুম। সব ধরনের প্রতিযোগিতা মিলে ১১ ম্যাচ খেলে সমান পাঁচটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে পিএসজি। একটি ম্যাচ ড্র করেছে প্যারিসিয়ানরা।

রেফারি ওপর ক্ষুব্ধ হয়ে বিশ্বকাপকে ‘সাজানো’ বলছেন মিসরের ফুটবলার

‘মেসিকে কাঁদতে দিন, তাঁর এটা প্রাপ্য’

‘বিদায় নিলে মাথা উঁচু করে নেব’, বলেছিলেন মেসিরা

তিন বছর ধরে এই গোলের স্বপ্ন দেখেছি, বলছেন আর্জেন্টিনার জয়ের নায়ক

কেঁদে ফেললেন মেসি, এভাবে কখনো জেতেনি আর্জেন্টিনা

২-০ থেকে ৩-২, অবিশ্বাস্য জয়ে শেষ আটে আর্জেন্টিনা

চার মিনিটে দুই গোল, মেসির জাদুতে অবিশ্বাস্যভাবে সমতায় আর্জেন্টিনা

আরও এক গোল হজম করল আর্জেন্টিনা, বিদায় ডাকছে

এমবাপ্পের নামে মামলার হুমকি প্যারাগুয়ের সিনেটরের

পিছিয়ে থাকার হতাশা নিয়ে বিরতিতে আর্জেন্টিনা