হোম > খেলা > ফুটবল

কেন কান্নার ‘অভিনয়’ করলেন ভিনি

ক্রীড়া ডেস্ক    

গোল করে কান্নার ভঙ্গিমায় উদযাপন করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: এএফপি

রিয়াল মাদ্রিদে এসে কত কিছুই তো পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। গোল করছেন নিয়মিত। জিতে চলেছেন একের পর এক শিরোপা। কিন্তু আলোর বিপরীতে অন্ধকারও কম দেখতে হয়নি। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের ব্যঙ্গ-বিদ্রূপ, সামাজিক মাধ্যমে নেটিজেনদের শ্লেষাত্মক মন্তব্য—কত শতবার তাঁকে কাঁদতে হয়েছে।

ইতিহাদে গত রাতেও কেঁদেছেন ভিনি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ২২ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করার পর চুপ থাকার ইশারা করেন তিনি। কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে দুই হাত চোখের কাছে নিয়ে কান্নার ‘ভঙ্গি’ করেছেন। সামাজিক মাধ্যমে মুহূর্তেই এটা ভাইরাল হয়ে যায়।

ম্যান সিটির সমর্থকদের ব্যঙ্গ করতেই কান্নার ভঙ্গিমায় উদযাপন—ম্যাচ শেষে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে রিয়াল তারকা ফরোয়ার্ড বলেন, ‘‘গতবার যখন আমরা এখানে এসেছিলাম, তখন সিটির সমর্থকেরা ‘স্টপ-ক্রাইং’ নামে একটি ব্যানার দেখিয়েছিলেন। কারণ, রদ্রি ২০২৪ ব্যালন ডি’অর জিতে আমাকে হারিয়েছিল। আমাকে নিয়ে তাঁরা ব্যঙ্গ করেছিলেন। আসলে সিটির ভক্ত-সমর্থকদের অপমান করার ইচ্ছে আসলে ছিল না।’

২০২৪ ব্যালন ডি’অরের পুরস্কার ভিনির হাতেই দেখতে পাচ্ছিলেন অনেকে। নিকটতম প্রতিদ্বন্দ্বী রদ্রির চেয়ে কয়েকগুণ এগিয়ে ছিলেন তিনি। তবে পুরস্কার ঘোষণার আগেই ফাঁস হয়ে যায় যে সেই ব্যালন ডি’অর পাচ্ছেন রদ্রি। শেষ পর্যন্ত ম্যান সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারের হাতেই ওঠে পুরস্কার।

সান্টিয়াগো বার্নাব্যুতে গত সপ্তাহে শেষ ষোলোর প্রথম লেগে ম্যান সিটিকে ৩-০ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে কমপক্ষে ৪ গোলের ব্যবধান রেখে জিততে হতো। কিন্তু জেতা তো দূরে থাক। রিয়ালের কাছে ২-১ গোলে হেরে যায় সিটি। দুটি গোলই করেছেন ভিনি। যার একটি এসেছে ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে। সিটির একমাত্র গোলটি করেন আর্লিং হালান্ড। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে শেষ আটের টিকিট কাটে রিয়াল।

কোরিয়াকে বিধ্বস্ত করে ফাইনালে অস্ট্রেলিয়াকে পেল জাপান

বিশ্বকাপ সামনে রেখে ফিফা-ইউটিউবের ঐতিহাসিক চুক্তি

পরীক্ষায় পাস করতে পারবে তো লিভারপুল

সেনেগালের শিরোপা পেল মরক্কো, ফুটবল দুনিয়ায় তোলপাড়

রিয়াল পেরেছে, বার্সা পারবে তো

আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়ে গার্দিওলা

সিঙ্গাপুরকে হারিয়ে সমর্থকদের ঈদের আনন্দ বাড়াতে চায় বাংলাদেশ

আমি আর চুপ করে থাকতে পারছি না: নেইমার

ফিফার সঙ্গে আলোচনা করে বিশ্বকাপের ভেন্যু বদলাচ্ছে ইরান

আর্জেন্টিনার সর্বোচ্চ ম্যাচ খেলা গোলরক্ষকের অবসর