হোম > খেলা > ফুটবল

ম্যারাডোনাকে সম্মান জানাতে আর্জেন্টিনা-ইতালি সুপার কাপ?

শেষ হয়েছে কোপা আমেরিকা আর ইউরো। ফুটবলের উৎসবের দুটি টুর্নামেন্ট এক মাস দারুণ রাঙিয়ে রেখেছিল দর্শকদের। টুর্নামেন্ট দুটি শেষ হওয়ার পর কোপা আর ইউরোজয়ী দুই দলকে নিয়ে নতুন কিছুর প্রস্তাবনা সামনে উঠে আসছে। আর্জেন্টিনা-ইতালি দুই দলকে নিয়ে সুপার কাপ আয়োজন হতে পারে বলে মনে করে আর্জেন্টাইন পত্রিকা ওলে।

শনিবার ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। পরশু ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপসেরা হয়েছে ইতালি। দুই দলই শিরোপা নিয়ে এর মধ্যে নিজ নিজ দেশে ফিরেছে। দুই দেশকে নিয়ে সুপার কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে আর্জেন্টাইন পত্রিকা ওলে। ওলে তাদের একটা খবরের শিরোনাম করেছে, ‘এসো খেলি, আজ্জুরি।’

এতটুকুতেই থেমে থাকেনি পত্রিকাটি। প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করে এটাকে ম্যারাডোনা সুপার কাপ নামে আয়োজনের কথা বলছে ওলে। পত্রিকাটি বলছে, ‘দুই দেশের মধ্যে ম্যারাডোনার একটা ছাপ আছে। এই ম্যাচ তাই ম্যারাডোনা সুপার কাপ নামে আয়োজন সবচেয়ে মানানসই হবে।’ একই সঙ্গে আজ্জুরিদের কাছে প্রশ্ন রেখেছে, ‘তোমরা কি এ রকম কিছু ভেবে দেখতে পারো? এমন কিছু হলে এটাই হবে ম্যারাডোনার প্রতি সম্মান জানানো।’

আর্জেন্টিনাকে মিসর কোচের হুঁশিয়ারি, ‘আমাদের ২৬ জন মেসি আছে’

খালি গায়ের হালান্ডকে জড়িয়ে ধরলেন নরওয়ের হবু রানি

মিসর ম্যাচের আগে মেসির স্ত্রীকে কী উপহার দিলেন রোনালদোর স্ত্রী

নিষেধাজ্ঞা নিয়ে ফিফাকে অনুরোধের কথা স্বীকার করলেন ট্রাম্প

বিশ্ব মিডিয়াতেও তোলপাড় ব্রাজিলের ব্যর্থতা

‘ট্রাম্পের হস্তক্ষেপের পর নিষেধাজ্ঞা তুলে নিয়ে ফিফা সীমা ছাড়িয়ে গেছে’

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি ছাড়লেন ঘানার কোচও

সিয়াটলে হাসবে কে, যুক্তরাষ্ট্র না বেলজিয়াম

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

ব্রাজিলের বিদায়ে বিশ্বকাপে নজিরবিহীন ঘটনা