হোম > খেলা > ফুটবল

ইংল্যান্ড ফুটবল দল যেন এখন হাসপাতাল

ক্রীড়া ডেস্ক    

পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ জাপান। ছবি: সংগৃহীত

উরুগুয়ের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ড্রয়ের পর এখন ইংল্যান্ডের চোখ জাপান ম্যাচের দিকে। তার আগে বড় ধরনের সংকটে পড়েছে তারা। একসঙ্গে দলটির আটজন খেলোয়াড় ক্যাম্প ছেড়ে চলে গেছেন। তাতে দল সাজাতে বেশ হিমশিম খেতে হচ্ছে প্রধান কোচ থমাস টুখেলকে।

শনিবার স্বাস্থ্যগত সমস্যা ও চোটজনিত কারণে প্রীতি ম্যাচের ক্যাম্প ছাড়েন ইংল্যান্ডের এসব ফুটবলাররা। উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পরই চোটের প্রকোপ বাড়তে শুরু করে। দল ছেড়ে যাওয়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন জন স্টোনস, যিনি ম্যাচের আগেই চোট পেয়ে ফিরে গেছেন ম্যানচেস্টার সিটিতে। এ ছাড়া ম্যাচ চলাকালীন চোট পান অ্যাদাম ওয়ার্টন ও নোনি মাদুয়েকে। একই সঙ্গে মাদুয়েকের ক্লাব সতীর্থ ডেকলান রাইস ও বুকায়ো সাকাও পরীক্ষা-নিরীক্ষার জন্য ক্লাবে ফিরে গেছেন। এ তালিকায় আরও আছেন গোলরক্ষক অ্যারন র‍্যামসডেল, ফিকায়ো তোমোরি এবং ডমিনিক ক্যালভার্ট লুইন।

একের পর এক খেলোয়াড় দল ছাড়ায় মাঝমাঠ নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় আছে ইংল্যান্ড। আগামী ১ এপ্রিল রাতে জাপানের বিপক্ষে খেলতে নামবে তারা। রাইস ও ওয়ার্টনের অনুপস্থিতিতে ম্যাচটিতে ভারসাম্য রক্ষা করাই বড় চ্যালেঞ্জ হবে দলটির জন্য। এই পরিস্থিতিতে বেঞ্চের খেলোয়াড়দের ওপর ভরসা রাখতে হচ্ছে টুখেলকে। এক অর্থে যেটা বিশ্বকাপের আগে বেঞ্চের শক্তি পরীক্ষা করার ভালো সুযোগ এই কোচের সামনে।

যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে ‘এল’ গ্রুপে পড়েছে ইংল্যান্ড। যেখানে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা। ১৭ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে ক্রোয়াটদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড।

মেসিকে থামানোর মতো কেউ কি আছে: হামজা

রাগ করলা, নেইমারকে নিয়ে ফিফা

নয়্যারকে নিয়েই জার্মানির বিশ্বকাপ দল

বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পরও নেইমারকে নিয়ে দুশ্চিন্তা

বিশ্বকাপে কখন দেখা যেতে পারে মেসি-রোনালদো-নেইমার লড়াই

অভিষেকের আগেই বিশ্বকাপ দলে এই তরুণ

নীরব এমিরেটস থেকে চ্যাম্পিয়নের গর্জন, আর্সেনালের পুনর্জন্মের নায়ক আর্তেতা

ভাঙা আঙুল নিয়েই ইউরোপ জয়, ভিলার নায়ক এমিলিয়ানো মার্তিনেজ

ইবোলা আতঙ্কের মাঝেই বিশ্বকাপ যাত্রা, স্বস্তির খবর পেল ডিআর কঙ্গো

নতুন বাস্তবতায় বেলজিয়াম