হোম > খেলা > ফুটবল

দল ঘোষণার আগে মেসিকে নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

ক্রীড়া ডেস্ক    

মেসিকে নিয়ে চিন্তায় আর্জেন্টিনা কোচ। ফাইল ছবি

উৎকণ্ঠা, স্নায়ুচাপ আর অপেক্ষার দোলাচল—সব মিলিয়ে এক মিশ্র অনুভূতি এখন আর্জেন্টিনার ক্যাম্পে রোজকার চিত্র। বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েকটা দিন। এসেইসা ট্রেনিং কমপ্লেক্সকে কেন্দ্রবিন্দু বানিয়ে এখন শেষ মুহূর্তের ছক কষছেন কোচ লিওনেল স্কালোনি ও তাঁর সহকারীরা। শনিবার ঘোষণা করা হবে আর্জেন্টিনার ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল। তবে স্কালোনির মূল ভাবনায় ২৬ জন থাকলেও, দলের সঙ্গে যোগ দিচ্ছেন আরও ৭ ফুটবলার। যাদের ৫ জনকে দেখা হচ্ছে ভবিষ্যতের বাজি হিসেবে। ।

সবকিছুর মাঝে আলবিসেলেস্তে সমর্থকদের বড় স্বস্তি অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে। তাঁর পেশির চোট নিয়ে স্কালোনি নিজেই আশার কথা শুনিয়েছেন। ডি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমরা যখন ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচটি দেখছিলাম, তখনই বুঝতে পারি সে (মেসি) মাঠ ছাড়ার অনুরোধ করছে। স্বস্তি পাচ্ছিল না। তবে প্রাথমিক রিপোর্টগুলো খুব একটা খারাপ নয়। যদিও আমরা চাইতাম যেন তার কিছুই না হতো। এখন আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে পরিস্থিতি আসলেই রিপোর্টের মতো কি না।’

মেসির চোটের চেয়েও এখন স্কালোনির বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রক্ষণভাগ। স্কালোনি বলেন, ‘আমরা সবাই চাইতাম সে (মেসি) যেন কোনো সমস্যা ছাড়াই ফিরে আসুক, কিন্তু বাস্তবতা তেমন নয়। শুধু সে একাই নয়, দলের বেশিরভাগ খেলোয়াড়ই কোনো না কোনো সমস্যায় ভুগছেন এবং পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।’

বিশেষ করে রাইট-ব্যাক পজিশন নিয়ে বেশ বিপাকে পড়েছেন স্কালোনি। নির্ভরযোগ্য ডিফেন্ডার নাহুয়েল মলিনা ও গনসালো মন্তিয়েল—দুজনেই পড়েছেন পেশির চোটে। আতলেতিকো মাদ্রিদের মলিনা গত ১০ মে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে চোট পান। মন্তিয়েলের সেরে উঠতে অন্তত ২১ দিন সময় লাগবে, যার অর্থ জুনের শুরুতে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তাঁকে পাওয়া যাচ্ছে না।

এই সংকট সামাল দিতেই স্কালোনি, পাবলো আইমার ও ওয়াল্তার সামুয়েলরা মিলে স্কোয়াডে ডেকে নিয়েছেন জার্মানির হামবুর্গ এসভির নিকোলাস কাপালদো এবং ব্রাজিলের পালমেইরাসের অগুস্তিন জিয়াকে। কাপালদোর এখনো সিনিয়র দলে অভিষেকই হয়নি, আর জিয়া খেলেছেন মাত্র এক ম্যাচ। আগামী সোমবার কানসাস সিটিতে দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা।

ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু আজ, নেইমারকে নিয়ে ধোঁয়াশা

ব্রুকলিন ব্রিজের সামনে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল ঘোষণা

মরক্কোর বিশ্বকাপ দলে চমক

বিয়েতে গিয়ে খোয়ালেন পাসপোর্ট, বিশ্বকাপের আগে বিপাকে সৌদি ডিফেন্ডার

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবের আরেক ফুটবলারকে পাচ্ছে বাংলাদেশ

‘আর্জেন্টিনা সব সময় চ্যাম্পিয়ন হতে চায়, আলাদা কোনো লক্ষ্য থাকে না’

অতিরিক্ত চাপে ক্লান্ত মেসির পেশি

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ঘাঁটি কোথায়, কী কী সুবিধা আছে সেখানে

বাংলাদেশ ম্যাচের আগে ভারতের কাছে উড়ে গেল মালদ্বীপ

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ইয়ামাল, স্পেনের বিশ্বকাপ দলে আছেন কারা