হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার জালে গোল, কেপ ভার্দের সমতা

ক্রীড়া ডেস্ক    

সমতায় ফিরেছে কেপ ভার্দে। ছবি: এএফপি

এজন্যই তারা বিশ্বকাপের সবচেয়ে বড় চমক। বিশ্বচ্যাম্পিয়নদেরও কোনোভাবে ছাড় দিচ্ছে না। লিওনেল মেসির গোলে সহজেই শেষ ষোলোয় পা রাখার স্বপ্ন দেখা আর্জেন্টিনা অবশেষে ধাক্কা খেল। ৫৯ মিনিটে দেরোয় দুয়ার্তের গোলে ম্যাচে ১–১ সমতা ফিরিয়েছেে কেপ ভার্দে।

মায়ামিতে শেষ বত্রিশের লড়াইয়ে প্রথম ২৫ মিনিট বিশ্বচ্যাম্পিয়নদের বেশ ভালোভাবেই বোতলবন্দী করে রেখেছিল কেপ ভার্দে। প্রথমার্ধের সপ্তম মিনিটে প্রথম সুযোগটি তৈরি করেছিল তারাই, তবে মেন্ডেসের নেওয়া শট সহজেই লুফে নেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্তিনেস। এর পর আর্জেন্টিনা ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও গোলমুখ খুলতে পারছিল না। ১৫তম মিনিটে মেসির শট পোস্টের বাইরে দিয়ে যায় এবং ১৮তম মিনিটে তাঁর নেওয়া ফ্রি-কিকটি সরাসরি জমা হয় কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার গ্লাভসে। ২৫ মিনিটের পানি পানের বিরতি পর্যন্ত বেশ স্বস্তিতেই ছিল আফ্রিকান দলটি।

তবে ম্যাচের ২৯ মিনিটে আর শেষ রক্ষা হয়নি তাদের। লিসান্দ্রো মার্তিনেসের বাড়ানো চমৎকার এক দূরপাল্লার বল বুটের বাইরের অংশ দিয়ে নিয়ন্ত্রণে নেন মেসি। এর পর গোলপোস্ট থেকে মাত্র সাত গজ দূর থেকে চোখের পলকে নেওয়া এক জোরালো শটে বল জালের ছাদে পাঠিয়ে দেন তিনি। এই গোলের মাধ্যমে ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে এককভাবে সর্বোচ্চ ১২টি গোলে সরাসরি অবদান (৬টি গোল ও ৬টি অ্যাসিস্ট) রাখার অনন্য রেকর্ড গড়লেন মেসি, যা ছাড়িয়ে গেছে পেলে ও কিলিয়ান এমবাপ্পেকে।

বিরতির পর ম্যাচের ৫৯তম মিনিটে কেপ ভার্দেকে সমতায় ফেরান দেরোয় দুয়ার্তে। ডান প্রান্ত থেকে রায়ান মেন্ডেস আর্জেন্টিনার বক্সের ভেতর নিচু করে একটি ক্রস (পাস) বাড়িয়েছিলেন। বলটি থামাতে লিসান্দ্রো মার্তিনেস সামনে এগিয়ে এলেও বলটি অবিশ্বাস্যভাবে তাঁর দুই পায়ের ফাঁক গলে সোজা চলে যায় বক্সের ভেতরে। সেখানে একদম সঠিক সময়ে ওত পেতে ছিলেনদেরয় দুয়ার্তে। গোলপোস্টের বেশ কঠিন কোণ থেকে শরীর বাঁকিয়ে দারুণ এক শট নেন। আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্তিনেস বলের লাইনে ঝাঁপিয়ে পড়লেও শটটি এতটাই নিখুঁত ছিল তাঁর হাতকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

অনেক কিছু ঠিক করতে হবে, বলছেন মেসি

নকআউট ম্যাচ কেন সহজ নয়, টের পেলেন আর্জেন্টিনা কোচ

শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, খেলা কবে

কেপ ভার্দে রূপকথার ইতি, ঘাম ঝরিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

আবারও সমতায় কেপ ভার্দে

মার্তিনেসের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনাকে ৯০ মিনিট আটকে রাখল কেপ ভার্দে

মেসির গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

পেলে-এমবাপ্পেকে ছাড়িয়ে বিশ্বকাপে মেসির নতুন রেকর্ড

পানিপানের বিরতি থেকে এসেই মেসির গোল