হোম > খেলা > ফুটবল

শিরোপা উদযাপন করতে গিয়ে প্রাণ হারালেন এক ইতালি–সমর্থক

ইউরোপীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিতে ২০০৬ সালের পর ইতালিতে উৎসবের উপলক্ষ এনে দিয়েছে রবার্তো মানচিনির দল। এমন জয়ের পর উদযাপনটা একটু বাঁধভাঙা হবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এর মধ্যেই ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা। শিরোপা উদযাপন করতে গিয়ে মারা গেছেন এক ব্যক্তি।

করোনা মারির ধাক্কা কাটিয়ে উঠে ইতালির মানুষ যখন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে, তখনই উচ্ছ্বাসে ভেসে যাওয়ার সুযোগ পেয়েছে ইতালিবাসী। উল্লাসে ভাসছে পুরো দেশ, নিজেদের মতো করে উদযাপন করছে দেশটির ফুটবলপ্রেমীরা। শিরোপা উদযাপনে যোগ দিতে প্রাইভেট কার নিয়ে শহরের মূলকেন্দ্রে যাচ্ছিলেন ২২ বছর বয়সী এক তরুণ। যাত্রাপথে সিসিলির ক্যালটাগিরোনে গাড়ি দুর্ঘটনায় তিনি মারা যান বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানেও জড়ো হয়েছিল অনেক মানুষ। শিরোপা নিশ্চিতের পর সেখানে একটা পার্টিতে ১৫ জন আহত হন। আহত ১৫ জনের ৩ জনের অবস্থা গুরুতর।

রোববার রাতে ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারায় ইতালি। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকে। সেখানে ৩-২ গোলের ব্যবধানে জয় পায় আজ্জুরিরা।

আর্জেন্টিনাকে মিসর কোচের হুঁশিয়ারি, ‘আমাদের ২৬ জন মেসি আছে’

খালি গায়ের হালান্ডকে জড়িয়ে ধরলেন নরওয়ের হবু রানি

মিসর ম্যাচের আগে মেসির স্ত্রীকে কী উপহার দিলেন রোনালদোর স্ত্রী

নিষেধাজ্ঞা নিয়ে ফিফাকে অনুরোধের কথা স্বীকার করলেন ট্রাম্প

বিশ্ব মিডিয়াতেও তোলপাড় ব্রাজিলের ব্যর্থতা

‘ট্রাম্পের হস্তক্ষেপের পর নিষেধাজ্ঞা তুলে নিয়ে ফিফা সীমা ছাড়িয়ে গেছে’

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি ছাড়লেন ঘানার কোচও

সিয়াটলে হাসবে কে, যুক্তরাষ্ট্র না বেলজিয়াম

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

ব্রাজিলের বিদায়ে বিশ্বকাপে নজিরবিহীন ঘটনা