হোম > খেলা > ফুটবল

জাপানের বিদায়ে বিশ্ব পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন

হারাধনের দশ ছেলের একজন একজন করে সবাই হারিয়ে গিয়েছিল। চলতি নারী বিশ্বকাপেরও হলো একই অবস্থা। বিশ্ব চ্যাম্পিয়নদের মধ্যে বাকি ছিল জাপান। আজ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ২০১১ সালের চ্যাম্পিয়নরাও। 

নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে জাপানকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সুইডেন। এর আগে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে উঠেছিল সুইডিশরা। আর জাপান কোয়ার্টারে আসে আরেক বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়েকে হারিয়ে। 

সুইডেনের বিপক্ষে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে জাপান। ৩২ মিনিটে আমান্ডা লেস্টেড এগিয়ে দেন সুইডেনকে। ৪৯ মিনিটে ভিএআর দেখে পেনাল্টি পায় তারা। দুই মিনিট পর স্পট কিক থেকে সুইডেনের ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপ্পা আঙ্গেলদাল। 

ম্যাচে ফিরতে মরিয়া জাপান জালের দেখা পায় শেষ মুহূর্তে। ৮৭ মিনিটে একটি গোল শোধ দেন হনোকা হায়াশি। তবে অতিরিক্ত ১০ মিনিট পেলেও আর সমতায় ফেরা হয়নি দুবারের ফাইনালিস্টদের। 

১৯৯১ সাল থেকে শুরু নারী ফুটবল বিশ্বকাপের। যেখানে গত দুই আসরের চ্যাম্পিয়ন ছিল যুক্তরাষ্ট্র। দুবার বিশ্বকাপ জিতেছে জার্মানিও। তবে প্রথমবারের মতো তাদের ঘরে ফিরতে হয় গ্রুপ পর্ব থেকে। চ্যাম্পিয়নদের মধ্যে শেষ আটে উঠেছিল শুধু জাপান। 

শেষ আটে দিনের আরেক ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলের রোমাঞ্চকর জয়ে প্রথমবার সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। সুইডেন এর আগে ২০০৩ সালে ফাইনাল খেলে হারে জার্মানির বিপক্ষে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায়ে এবার নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে নারী বিশ্বকাপ। 

আগামীকাল শেষ আটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ফ্রান্স। ইংল্যান্ডের প্রতিপক্ষ কলম্বিয়া।

কোরআনে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা

বিশ্বকাপের আগে নতুন রূপে নেইমার

কলসিন্দুরে ‘বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা’

বিশ্বকাপে সুযোগ না পাওয়া ফ্রান্সের তারকা ফুটবলার এখন হার্ভার্ডে

বিশ্বকাপে দেশমকে ‘বিদায়ী উপহার’ দিতে চায় ফ্রান্স

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে মেসি-স্কালোনির কী গোপন কথা হয়েছিল

বিশ্বকাপে সুযোগ না পেয়ে মা-বাবার কোলে মাথা রেখে কেঁদেছেন ব্রাজিলের ফুটবলার

প্রতিপক্ষের খেলোয়াড়কে ঘুষি মেরে বিপাকে রোনালদোর সতীর্থ

বিশ্বকাপ প্রস্তুতি: চিলির বিপক্ষে রোনালদোর মিশ্র অভিজ্ঞতা

মেসিকে ছাড়া আর্জেন্টিনার শক্তি পরীক্ষা কেমন হলো