হোম > খেলা > ফুটবল

অভিজ্ঞ গোলরক্ষক হারিয়ে কাকে দলে নিল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক    

দলে ডাকা হয়েছে হুগো সুজাকে। ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষদিকে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। তার আগে বড় ধরনের ধাক্কা খেল হলুদ জার্সিধারীরা। চোটের কারণে ম্যাচ দুটি থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ গোলরক্ষক আলিসন বেকার। বিবৃতিতে তাঁর ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

আলিসন ছিটকে যাওয়ায় বিকল্প হিসেবে করিন্থিয়ানসের গোলরক্ষক হুগো সুজাকে দলে নিয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো; ব্রাজিলও পিছিয়ে নেই। আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের বিপক্ষে খেলতে নামবে লাতিন আমেরিকার শীর্ষ দলটি। ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তার আগে গত ১৬ মার্চ রাতে প্রধান কোচ কার্লো আনচেলত্তির দেওয়া ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছিলেন আলিসন। কিন্তু বিশ্বকাপের আগে চোটের কারণে আপাতত মাঠে নামা হচ্ছে না তাঁর।

আলিসন কোন ধরনের চোট পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সিবিএফ। সুস্থ হয়ে এই গোলরক্ষক কবে মাঠে ফিরবেন সে বিষয়েও কোনো তথ্য দেয়নি ব্রাজিলিয়ান ফুটবলের শীর্ষ সংস্থা। সময়টা খুবই বাজে যাচ্ছে আলিসনের। চলতি মৌসুমে আরও বেশ কয়েকবার ফিটনেসের সমস্যায় ভুগতে দেখা গেছে তাঁকে। গত ১০ মার্চ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে গালাতাসারাইয়ের কাছে ১-০ গোলে হেরে যায় লিভারপুল। পেশির সমস্যায় সে ম্যাচে খেলতে পারেননি আলিসন। দ্বিতীয় লেগে ৪-০ গোলের জয়ে শেষ আটে জায়গা করে নেয় লিভারপুল।

আলিসন নতুন করে চোট পাওয়ায় ব্রাজিলের মতো লিভারপুলকেও ধাক্কা খেতে হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে তাঁকে ছাড়াই খেলতে নেমেছে মার্সিসাইডের ক্লাবটি। আলিসনের অনুপস্থিতিতে একাদশে সুযোগ পেয়েছেন জর্জি মামারদাশভিলি। এর আগে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অক্টোবর-নভেম্বর সময়ে লিভারপুলের হয়ে আটটি ম্যাচ খেলতে পারেননি তিনি। ৪৯ পয়েন্ট (ব্রাইটনের বিপক্ষে ম্যাচের আগে) নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে লিভারপুল। কার্যত লিগ জয়ের সম্ভাবনা শেষ হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সেরা চারে থেকে টুর্নামেন্ট শেষ করাই এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ।

তিন দেশে ঈদ কাটাচ্ছেন দেশের ফুটবলাররা, কারা কোথায়

এবারও প্রতিশোধ নেওয়া হলো না অস্ট্রেলিয়ার, চ্যাম্পিয়ন জাপান

গুয়াতেমালা ম্যাচ বাতিলের পর নতুন দুই প্রতিপক্ষের নাম জানাল আর্জেন্টিনা

মেয়েদের পাঁচ তারকা হোটেলে না রাখায় খোঁচা দিলেন কোচ

কেন রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল

ভিয়েতনামে পৌঁছেই জামাল-শমিতরা বলছেন, ঈদ মোবারক

ভারতীয় বোর্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে অবসরে চ্যাম্পিয়নশিপজয়ী ক্রিকেটার

ছবি ডিলিট করেও শাস্তি থেকে রেহাই পাননি ইরানের তারকা ফুটবলার

ইরানের বিশ্বকাপে খেলা নিয়ে এবার ফিফার ইঙ্গিতপূর্ণ বক্তব্য

সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের দল ঘোষণা করল বাফুফে