হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা, বাদ সাদমান-রাহি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী মাসে শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যর দল ঘোষণা করেছে বাংলাদেশ।

চোটের কারণে ১৬ সদস্যর স্কোয়াডে নেই পেসার তাসকিন আহমেদ। তবে ফিটনেস উতরানো সত্ত্বে দলে রাখা হয়েছে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে। চোটের কারণে ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়ে যাওয়া ইবাদত হোসেনও আছেন ১৬ সদস্যর দলে।

এদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। দুই টেস্টেই রানের জন্য সংগ্রাম করেছেন তিনি। অন্যদিকে দলে থাকলেও খেলা হয়নি পেসার রাহির। এবার বাদই পড়লেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার পর মুমিনুল হকের টেস্ট অধিনায়কত্ব প্রশ্নের মুখে পড়ে। তবে লঙ্কানদের বিপক্ষে সিরিজে তাঁর কাঁধেই থাকছে নেতৃত্বের ভার। ব্যক্তিগত কারণে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে না পারা সাকিব আল হাসানও থাকছেন শ্রীলঙ্কা সিরিজে। সাকিবের সঙ্গে স্পিনার হিসেবে তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজ রয়েছেন। শরীফুল-ইবাদতের সঙ্গে স্কোয়াডে পেসারের সংখ্যা পাঁচ।

বাংলাদেশ দল:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহীদুল ইসলাম ও শরীফুল ইসলাম।

‘রানা-তামিমই আমাদের শেষ করে দিয়েছে’

পাকিস্তান নাকি নিউজিল্যান্ড, রানার কাছে কে বেশি ‘স্পেশাল’

পাকিস্তান নিষিদ্ধ করায় মন খারাপ লঙ্কান ক্রিকেটারের

মুখে নয়, বলেই নাহিদ রানার জবাব

জুনে বিসিবির নির্বাচন করতে চান তামিমরা

শান্তর এখন কী অবস্থা

হঠাৎ তানজিম সাকিবকে ডাকল বিসিবি

নিউজিল্যান্ডকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ

হার্দিক শেষ কবে ম্যাচ জিতিয়েছে, প্রশ্ন সাবেক ভারতীয় ক্রিকেটারের

দিল্লিতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগান ক্রিকেটার